শুধু ১৫০০ টাকা নয়, যুবসাথীতে দেওয়া হবে চাকরিও? বড় ঘোষণা মমতার

Published on:

Published on:

Yuvasathi(3)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাজ্যজুড়ে চর্চার শিরোনামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের নয়া প্রকল্প যুবসাথী (Yuvasathi)। পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের কথা মাথায় রেখে, তাদের মাসিক আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প। মার্চ থেকেই এই প্রকল্পের (Government Scheme) আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে যুবসাথী নিয়ে ফের বড় ঘোষণা।

যুবসাথী নিয়ে বড় ঘোষণা মমতার | Yuvasathi

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন শুধু আর ভাতা নয়, যুবসাথীতে মিলবে চাকরিও। এদিন মাথাভাঙার প্রচার সভা থেকে বেকারভাতা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘যুবসাথীতে যাঁরা অ্যাপ্লিকেশন দেবেন, তাঁদের চাকরির ব্যাপারটাও আমরা দেখব।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা রেশন পান কি পান না? বলেছিলাম, মহিলা অভিভাবককে দায়িত্বে রেখে পাঁচ লক্ষের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। পেয়েছেন কি না? ছেলেমেয়েরা সাইকেল, মিড ডে মিল, স্মার্ট ফোন, স্কুল ড্রেস পায় কি পায় না?’ মমতার আশ্বাস, সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার মিলবে।

প্রকল্পের আওতায় প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। বেকারভাতার আওতায় ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসিক ১৫০০ টাকা। বেশিরভাগ আবেদনকারী এই প্রকল্পের আওতায় টাকা পেয়ে গেলেও অনেকের ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। এই বিষয়ে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে যাদের দেরি হচ্ছে, তাঁরাও পাবেন। তাঁদের কাজের ব্যবস্থাও আমরা করব।’

Yuvasathi

আরও পড়ুন: ভোটার তালিকায় নাম নেই, তবুও প্রিসাইডিং অফিসারের ডিউটি—রানাঘাটে শিক্ষিকার ভোগান্তি চরমে

উল্লেখ্য, এর আগে উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় ভোট প্রচারে গিয়েও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, ‘যে বেকার যুবক-যুবতীরা যুবসাথীতে নথিভুক্ত হয়েছেন, ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থানে সাহায্য করা হবে।’ এবারে কোচবিহার থেকেই একই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।