‘২০ সাংসদের কীর্তিকলাপ বর্ষাকালীন সার্কাসে পরিণত হয়েছে’, ঋতব্রতপন্থীদের কটাক্ষ কুনাল ঘোষের

Published on:

Published on:

Kunal Ghosh takes a jab at Ritabrata Sided TMC MLA
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২৬ এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রাজ্যের ক্ষমতা এসেছে বিজেপি সরকার (BJP Government)। তারপরে ভাঙ্গন ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে। দলের বিদ্রোহী তৃণমূল নেতারা কালীঘাট তৃণমূল ছেড়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নব তৃণমূলে যোগ দিয়েছেন। এরই মধ্যেই একাধিকবার তাদের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ (Kunal Ghosh)। এদিন আরো একবার নাম না করেই ওই কুড়িজন সাংসদদের বিরুদ্ধে দিয়েছেন কুনাল।

বর্ষাকালীন’ সার্কাস চালু করেছে ২০ TMC MLA-রা

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে তাঁদের চরম কটাক্ষ করে কুণাল ঘোষ এদিন বললেন, ‘শীতকালে সাধারণত সার্কাস আসে। কুড়িজন সংসদের যা কার্যকলাপ, এনারা তো বর্ষাকালীন সার্কাস শুরু করেছেন।’

রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে তিনি বললেন, ‘এনারা জিতেছেন তো তৃণমূল থেকে, অ্যান্টি বিজেপি ভোট পেয়ে। দিল্লিতে ঘুরঘুর করছেন বিজেপির সঙ্গে, ছবি ছাড়ছেন বিজেপির সঙ্গে। মুখে বলছেন এন সি পি আই তে আমরা জয়েন করলাম। লোকসভা টিভিতে দেখা যাচ্ছে স্পিকার তাদের বলছেন এখনো টিএমসি তেই আছেন। আবার কখনও কেউ বলছেন বহুজন এন সি পি আই- এর কথা। তারা কোথায় আছেন তারা নিজেরাই জানেন না। একটা লোকের মান সম্মান থাকে তো।’

আরও পড়ুনঃ কাকলির নেতৃত্বে কি নতুন রাজনৈতিক অধ্যায়? সোশ্যাল মিডিয়ায় ‘বহুজন NCPI’-র ডাক

নিজের অবস্থান স্পষ্ট করে জোর গলায় কুণাল এদিন বললেন, ‘আমি গর্বের  সঙ্গে বলছি আমার পার্টি সরকারে নেই, পরাজিত হয়েছি। সে যে কারণেই হোক। ইলেকশন কমিশন টমিশন আমি ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আছি।’

চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কুনাল ঘোষ

নাম না করেই ওই সাংসদদের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কুণাল বললেন, ‘এই যে বিশ জন সংসদ এরা দাঁড়িয়ে বলুক না। এরা কোন দলে আছে? জিতেছেন তো তৃণমূল থেকে মমতাদির ছবি। দিদি জিতলে তো পাশে শুধু ঘুর ঘুর করতেন। দিল্লীতে বিজেপি নেতাদের বাড়ি বাড়ি ঘুরছেন, বৈঠক করছেন বিজেপি নেতাদের সঙ্গে। মুখে বলছেন এন সিপিআই তে গেছি আবার আজকে বলছেন বহুজন এনসিপিআই। আবার লোকসভা টিভিতে স্পিকার লিখে দিচ্ছেন ওরা এআইটিসি। অর্থ্যাৎ সেই তৃণমূলেই আছে। তা ওনারা আছেন টা কোথায়? ‘

শেষে কুণাল ঘোষ আরও বললেন, ‘ওনারা তো একটা নির্দিষ্টভাবে বলবেন যে ওনারা এই জায়গায় আছেন। ওনাদের তো সাংসদ পথ খারিজ হয়ে যাওয়া উচিত। বিজেপির দয়ায় ওনারা টিকে আছেন। লজ্জা করে না, ২০২৪ সালে মমতাদির কাছ থেকে নমিনেশন নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের ভোট করেছেন, প্রচার করেছেন, এজেন্ট হয়েছেন। বিজেপির বিরুদ্ধে । আর আজকে তারা বিজেপির বন্ধু হবেন বলে, বিজেপি নেতাদের আসেপাশে ঘুর ঘুর করছেন। মানুষ বোকা? বড় বড় কথা শুধু।