আর সুযোগ পাবেন না বুমরা! ভারতীয় দলের জন্য নতুন পরিকল্পনা প্রস্তুত করছেন গৌতম গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) প্রথম টেস্ট জয়ের জন্য ভালো জায়াগায় রয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। দ্বীপরাষ্ট্রের দলটির সামনে জয়ের জন্য ৩৭২ রানের লক্ষ্য রেখেছিল ভারত। আশা করা হয়েছিল যে ভারতীয় স্পিনাররা শ্রীলঙ্কাকে বিপাকে ফেলবেন। কিন্তু বিপক্ষ শিবিরে ভারতের হয়ে প্রথম ধাক্কাটি হেনেছিলেন বুমরার (Jasprit Bumrah) অনুপস্থিতিতে দলের প্রধান পেসারের দায়িত্বে থাকা মহম্মদ সিরাজ (Md. Siraj)।

গল টেস্টের পিচে স্পিনারদের জন্য অনেক সাহায্য রয়েছে। পেসারদের পক্ষে এই পিচে ভালো পারফরম্যান্স করা অত্যন্ত কঠিন। কিন্তু সেই কঠিন কাজটাই ধারাবাহিকতার সঙ্গে করে দেখাচ্ছেন মহম্মদ সিরাজ। পেসারদের জন্য অপেক্ষাকৃত কঠিন পিচে উইকেট তোলার পাশাপাশি নিখুঁত লেংথে বোলিং করে তিনি ব্যাটারদের রান তোলার কাজটা আরও কঠিন করে দিচ্ছেন।

Mohammed Siraj has given up his beloved things.

তার ভারতীয় দলের প্রতি দায়বদ্ধতা দেখে মুগ্ধ হয়ে যান অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। দলের প্রয়োজনে সব সময় তাকে বুক চিতিয়ে লড়াই করতে দেখা যায়। পরিস্থিতি অনুকূল না হলেও লড়াই ছাড়েন না তিনি। ফলস্বরূপ দীর্ঘতম ফরম্যাটে গত কয়েক বছরে বল হাতে গম্ভীরের দলের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার হয়ে উঠেছেন তিনি।

আরও পড়ুন: ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস তৈরি করলেন রিশভ পন্থ! ভেঙে দিলেন ১৮ বছরের পুরোনো রেকর্ড

অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন যে বুমরার বদলে বৃহত্তম ফরম্যাটে সিরাজকেই দলের প্রধান স্ট্রাইক বোলারের মর্যাদা দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। চোট আঘাতের সমস্যায় টেস্ট দলে বুমরা বড়ই অনিয়মিত। কিন্তু সিরাজকে খুব একটা সেই সমস্যায় ভুগতে দেখা যায় না। এই ফরম্যাটে তার নির্ভরযোগ্যতা অনেক বেশি বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! খুব তাড়াতাড়ি হবে জরুরি বৈঠক

গত ইংল্যান্ড সফরে যে দুই ম্যাচে সিরাজ দলের মূল পেসার হিসেবে মাঠে নেমেছিল, সেই দুই ম্যাচেই জয় পেয়েছিল ভারত। আসন্ন নভেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেই দুই ম্যাচের টেস্ট সিরিজেও গৌতম গম্ভীরের সবচেয়ে বড় ভরসা হতে চলেছে সিরাজ।