জরিমানা দিলেই ছাড় নয়! রাস্তায় থুতু ফেললে এবার কী পদক্ষেপ? জানালেন অগ্নিমিত্রা

Published on:

Published on:

Minister Agnimitra Paul stern warning about spitting on the streets
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই স্বচ্ছতার উপর বিশেষ জোর দিয়েছে বিজেপি সরকার (BJP Government)। রাস্তায় নোংরা-আবর্জনা কিংবা পান-গুটখার পিক ফেললে আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানা গুনতে হবে একথা আগেই জানানো হয়েছিল। এবার থুতু ফেলা নিয়ে আরও কড়া নিদান দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শুধু জরিমানা দিয়েই যে ছাড় মিলবে না, তা স্পষ্ট করে দেন তিনি।

ফের কড়া নিদান মন্ত্রী অগ্নিমিত্রার | (Agnimitra Paul)

সম্প্রতি বালিগঞ্জ থানার রক্তদান শিবিরে এসে সংবাদমাধ্যমের বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, “আমি বকছিল বলে সবাই আমার উপর রেগে যাচ্ছেন। তবে কেন আমায় এত বকতে হচ্ছে বলুন তো? আপনাদেরও বকতে হবে। আমাদের পরিষ্কার রাখতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে হবে।“

আরও পড়ুনঃ সেপ্টেম্বরের শুরুতেই টানা ৩ দিন ছুটি! সরকারি কর্মীদের পোয়া বারো, রইল হলিডে লিস্ট

অগ্নিমিত্রা বলেন, ডেঙ্গি যাতে না হয় সেই জন্য সবাইকে সচেতন হতে হবে। বাড়ি পরিষ্কার রাখতে হবে, জমা জল রাখা যাবে না। সাধারণ মানুষ ও সরকার সবাইকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। পাশাপাশি বছরভর যে সব কর্মীরা পরিষেবা দিচ্ছেন, তাঁদের ‘আসল হিরো’ তকমা দেন তিনি।

এছাড়া রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ক্ষেত্রে রাজ্যের পূর্বতন সরকার হয়তো সেভাবে ড্রাইভ নিতে পারেনি। তবে বর্তমান রাজ্য সরকার কঠোর হাতে এই বিষয়গুলি দেখবে।

Agnimitra Paul

পাশাপাশি রাস্তায় থুতু ফেলা প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, “কেউ হয়তো রাস্তায় থুতু ফেললেন, এরপর জরিমানা দিয়ে ভাবলেন ও ঠিক আছে, কিছু টাকা দিয়ে দেব। তবে সেটা নয়, যিনি ফেলবেন তাঁকে দিয়েই পরিষ্কার করাব। এরপর সেটার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেব।“

এদিকে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আগেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নোংরা-আবর্জনা অথবা পান-গুটখার পিক ফেললে আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানা গুনতে হবে। এবার নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কড়া নিদান দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।