হাসপাতালে ভর্তি মিঠুন, মহাগুরুকে দেখতে ছুটলেন মুখ্যমন্ত্রী

Updated on:

Updated on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : হাসপাতালে ভর্তি অসুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, হাতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। মহাগুরুর অসুস্থতার খবরে চিন্তিত তাঁর অনুরাগীরা।

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

উল্লেখ্য, এর আগেও একাধিক বার অসুস্থ হয়েছেন মেগাস্টার। বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাঁকে। এমনকি বছর দুয়েক আগে আরজিকর আন্দোলনের সময় ভাঙা হাত নিয়েও আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। মহাগুরুর অসুস্থতার খবর পেয়েই তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Mithun Chakraborty admitted in hospital

মহাগুরুকে দেখতে গেলেন শুভেন্দু: জানা যাচ্ছে, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে মিঠুনের। এদিন সকালে খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। বেশ কিছুক্ষণ মিঠুনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি।

কী লিখেছেন মুখ্যমন্ত্রী: সোশ্যাল মিডিয়ায় মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তিনি লিখেছেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম। ওনার সাথে কথা বললাম, ওনার শারীরিক পরিস্থিতির খবর নিলাম। করুণাময় ঈশ্বরের কাছে ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।’

মুখ্যমন্ত্রী বলেন, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অনেক অবদান। ছোট একটা অপারেশন হয়েছে। এখন ভালো আছেন মহাগুরু।