বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনার পারদ দিন দিন বাড়ছে। সেই সঙ্গে জোট নিয়েও শুরু হয়েছে সমীকরণ। এরই মধ্যে ২০২৬ এর বিধানসভা ভোটে বাম কংগ্রেস আসন সমঝোতা হবে কিনা সে নিয়ে স্পষ্ট বক্তব্য রাখলেন মহম্মদ সেলিম (Mohammed Salim)।
জোট নিয়ে কী বললেন সেলিম(Mohammed Salim)
সেলিমকে প্রশ্ন করা হয় যে এবারে তাদের রণকৌশল কি কংগ্রেসের সঙ্গে অবস্থান কী? তার উত্তরে মহম্মদ সেলিম জানান, “পুজোর পর থেকেই আমরা বামফ্রন্টের যারা শরিক, তাদের সঙ্গে আলোচনা করছি। চার দফা আলোচনা হয়ে গেছে। এবার ফাইনাল স্টেজে আছে। কারণ, অন্য কারো সঙ্গে কথা বলার আগে নিজের ঘর গোছাতে হয়। আগে সিপিএম তারপর বামফ্রন্ট”।
বামফ্রন্টের বাইরে অন্য যে দলগুলি আছে, তাদের ব্যাপারে সেলিমকে প্রশ্ন করা হলে, তিনি জানান “বামের বাইরে যারা আছে তাদের মধ্যে ইতিমধ্যে আমাদের আইএসএফের সঙ্গে কথা হয়েছে। তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে, আমাদের সঙ্গেই লড়বে তারা। তাদের এটাও বলেছি যে, আর কে আসবে না আসবে এটা কোন শর্ত থাকবে না। বামফ্রন্টের শরিকদের যেমন বলছি আইএসএফকেও তেমন বলেছি। আইএসএফও বলেছে, কে আসবে না আসবে…সেটা নিঃশর্ত হবে। শুধু ইস্যুভিত্তিতে বিজেপি-তৃণমূল বিরোধী অবস্থান থেকে।”
আরও পড়ুন:শবে বরাতের রাতে কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ, জানাল ট্রাফিক বিভাগ
এরপরে তাকে কংগ্রেস প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান এখনো কিছু বলা হয়নি কংগ্রেসের তরফে। উপ-নির্বাচনের সময় একদম শেষ মুহূর্তে গিয়ে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দেওয়ার পর, তারা বলেছিল লড়বে। গত ফেব্রুয়ারি মাস থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে, এখনো যদি না বলে তাহলে কবে বলবে? তবে কংগ্রেসের তরফে তৃণমূলের কাছে কিছু ফিলেস পাঠানো হয়েছে, কিছু আসন নিয়ে সমঝোতা হতে পারে, সে ক্ষেত্রে কংগ্রেসকে আগে রাজনীতিগত অবস্থানে স্পষ্ট হতে হবে।
আরও পড়ুন:১০ নম্বরের ‘গ্রেস মার্কস’ কি বাতিল হবে? SLST নিয়ে আজ হাই কোর্টে বড় শুনানি

তিনি আরো জানান বামফ্রন্টের সঙ্গে সমঝোতা করতে হলে আগে স্পষ্টতা রাখতে হবে এবং তা হবে বিজেপি তৃণমূল বিরোধী, সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদ বিরোধী এবং খেটে খাওয়া মানুষের পক্ষে। এই অবস্থান না থাকলে সমঝোতা হওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, “যে কংগ্রেস কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে তাদের আমরা এখনও শ্রদ্ধা করি”।











