বাংলা হান্ট ডেস্কঃ তিন IAS অফিসারের বদলি নিয়ে ফের রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে। নবান্ন (Nabanna) ওই তিন IAS অফিসারের বদলি সংক্রান্ত নির্দেশ কার্যকর না করে নির্বাচন কমিশনের সেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে। উল্লেখ্য, ওই তিন আমলার বদলি বাতিল করতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।
কমিশনের অনুমতি না নিয়েই IAS অফিসারদের বদলি করেছিল নবান্ন (Nabanna)
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর কাজে পর্যবেক্ষক হিসাবে তিন IAS আধিকারিককে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। অভিযোগ ওঠে, তার পর কমিশনের অনুমতি না নিয়েই রাজ্য সরকার (Nabanna) তাঁদের অন্য দায়িত্বে বদলি করে।
বদলির তালিকায় রয়েছেন আইএএস অশ্বিনীকুমার যাদব, যাঁকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পর্যবেক্ষক করা হয়েছে। আইএএস রণধীর কুমারকে উত্তর ২৪ পরগনা ও কলকাতা উত্তরের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইএএস স্মিতা পাণ্ডেকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের পর্যবেক্ষক করা হয়েছে।
রাজ্য সরকারের (Nabanna) যুক্তি, SIR প্রক্রিয়ার মধ্যেই এই তিন IAS অফিসারকে এমন জায়গায় বদলি করা হয়েছে, যেখানে থেকে তাঁরা SIR-এর কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। সেই কারণেই ইলেক্টোরাল রোল অবজার্ভার হিসাবে কাজ করা আইএএস আধিকারিকদের বদলি সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে।
তবে এই সিদ্ধান্তেই আপত্তি তোলে নির্বাচন কমিশন। কমিশনের তরফে তিন IAS অফিসারের বদলি বাতিলের নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, কেন এই বদলি করা হল, তা জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠিও পাঠিয়েছিল কমিশন।

আরও পড়ুনঃ ‘জতুগৃহ’ গোডাউনের ভাড়া থেকে বিধায়কের ঘরে ঢুকতো টাকা? আনন্দপুর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু
এর উত্তরে রাজ্যের তরফে জানানো হয়েছে, যেসব জায়গায় এই তিন আধিকারিককে বদলি করা হয়েছে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ চলছে। সেই কাজের প্রয়োজনেই এই বদলি করা হয়েছে। তাই কমিশনের নির্দেশ পুনর্বিবেচনা করা হোক বলে আর্জি জানানো হয়েছে নবান্নের (Nabanna) চিঠিতে। এখন রাজ্যের এই পাল্টা চিঠির পর নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে প্রশাসনিক মহলের।












