বাংলা হান্ট ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোরকদমে চলছে প্রচারের ঝড়। এই আবহে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) রাজ্যে এসে একের পর এক জনসভায় অংশগ্রহণ করছেন। সম্প্রতি তিনি শিলিগুড়িতে একটি জনসভায় উপস্থিত হন। সেখানে নির্বাচনী প্রচার সারার পাশাপাশি প্রধানমন্ত্রী এমন এক কাণ্ড ঘটিয়েছেন যেটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেটি দেখে খুশি হয়েছেন নেটিজেনরা।
মন জিতলেন মোদী (Narendra Modi):
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শিলিগুড়িতে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন মেফেয়ার টি রিসর্টে। যেটি একটি পাঁচতারা হোটেল। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর কারণে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ওই হোটেলটি। এদিকে, ঘটনাচক্রে সেখানেই বিবাহ সম্পন্ন হয় অক্ষয় জৈন এবং শ্রেয়া জৈনের। প্রধানমন্ত্রী পৌঁছে যান ওই দম্পতির কাছে।
Newly wed Shreya & Akshay Jain surely got best gift when PM .@narendramodi Ji came unannounced to bless them & apologize for inconvenience to them due to strict security protocol during his stay at Mayfair Tea Resorts, Siliguri.
Difference b/w a Pradhan Sevak & Entitled Dynast. pic.twitter.com/b1yeqrPZDw
— BhikuMhatre (@MumbaichaDon) April 13, 2026
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি নববিবাহিত দম্পতির উদ্দেশ্যে শুভকামনা জানান এবং তাঁর নিরাপত্তার কারণে ঘটা সম্ভাব্য অসুবিধার জন্যেও দম্পতির কাছে দুঃখ প্রকাশ করেন। যদিও, খোদ প্রধানমন্ত্রীকে এত কাছে পেয়ে অভিভূত হয়ে যান ওই দম্পতি এবং তাঁর পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: একী কাণ্ড! MI vs RCB ম্যাচ চলাকালীন মাঠ ছাড়লেন রোহিত-বিরাট! চিন্তায় অনুরাগীরা
কী দেখা গিয়েছে ভিডিওতে: ইতিমধ্যেই ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, প্রধানমন্ত্রী মোদী সরাসরি ওই দম্পতির কাছে পৌঁছে জানান, ‘আমার জন্য আপনাদের কোনও অসুবিধা হলে আমি দুঃখিত। আপনাদের জন্য আমার শুভকামনা রইল।’
আরও পড়ুন: ‘যেকোনও ভুল পদক্ষেপ…’, হরমুজ অবরোধের নির্দেশ দিতেই ট্রাম্পকে সতর্ক করল ইরানের রিভোলিউশনারি গার্ডস
এদিকে, প্রধানমন্ত্রীর কাছে এহেন বার্তা পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন সেখানে উপস্থিত প্রত্যেকেই। শুধু তাই নয়, ‘মোদী মোদী’ স্লোগানও দিতে থাকেন অনেকেই। এছাড়াও, অনেকেই আবার সমগ্র মুহূর্তটি ক্যামেরাবন্দিও করতে থাকেন। আর এই ভিডিওটিই নেটমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর নেটিজেনরা প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।












