ফের গড়লেন অবিশ্বাস্য রেকর্ড! প্রধানমন্ত্রী মোদীর মুকুটে যুক্ত হল নতুন পালক

Published on:

Published on:

Narendra Modi made a new record again.
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সরকারের প্রধান হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকার নজির গড়েছেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এক দশকেরও বেশি সময়  গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন মোদী। সেই দুই পর্যায়ের অভিজ্ঞতা মিলিয়েই তিনি এখন টানা ৮৯৩১ দিন দেশের প্রশাসনের শীর্ষে থেকে এক অনন্য মাইলস্টোন স্পর্শ করেছেন।

নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুকুটে যুক্ত হল নতুন পালক:

পূর্বে এই রেকর্ডের ধারক ছিলেন পবন কুমার চামলিং। সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি টানা ৮৯৩০ দিন ক্ষমতায় ছিলেন। রবিবার সেই রেকর্ড ভেঙে দেন মোদী। প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নিরবচ্ছিন্ন নেতৃত্বই এই সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে।

আরও পড়ুন:জ্বালানির জ্বালায় জর্জরিত গোটা বিশ্ব! মূল্যবৃদ্ধির আশঙ্কায় লকডাউনের আতঙ্ক

২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে তাঁর প্রশাসনিক যাত্রা শুরু হয়। এরপর ২০১৪ সালের ২৬ মে দেশের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার আগের মুহূর্ত পর্যন্তও গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মোদী। ফলে, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার বিরল কৃতিত্ব তাঁর ঝুলিতে এসেছে।

এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতৃরা। তাঁদের মতে, দেশের মানুষের আস্থা এবং মোদীর নিরলস পরিশ্রমই এই রেকর্ড গড়ার পেছনে প্রধান কারণ। প্রশাসনের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং প্রতিটি নাগরিকের প্রতি সেবার মানসিকতাকেই তাঁরা এই সাফল্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।

Narendra Modi made a new record again.

আরও পড়ুন: বার্ষিক ১ লক্ষের আয়! মোদী সরকারের এই দুর্ধর্ষ স্কিম মহিলাদের করছে স্বাবলম্বী, কীভাবে করবেন আবেদন?

উল্লেখ্য, মোদী (Narendra Modi) এখনও পর্যন্ত গুজরাটের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। গত বছরই তিনি ইন্দিরা গান্ধীকে টপকে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হন, যদিও সর্বাধিক সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখনও জওহরলাল নেহেরুর দখলে রয়েছে। ২০১৪ সাল থেকে টানা তিনটি লোকসভা নির্বাচনে জয়লাভ করে তিনিই প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করার নজিরও গড়েছেন।