ফলাফলে পিছিয়ে বামেরা, তবু ‘ডবল ডিজিট’ পেরোনোর আশায় নওশাদ…

Updated on:

Updated on:

Naushad Siddiqui claims a double-digit tally left draws a blank yet
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি বিধানসভার নির্বাচনের ফলকে কেন্দ্র করে। প্রাথমিকভাবে ট্রেন্ডের তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াইয়ে এখনো সেই ভাবে খাতা খুলতে পারেননি সিপিএম এসএফআই। অথচ জোট বেঁধে সরকার গঠনের দাবিতে এখনো এক কাটা ভাঙরের প্রার্থী নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)।

শূন্যে বামেরা, তবু ডবল ডিজিটের দাবি নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui)

এই বিষয়ে সোমবার ভোটগণনার শুরুর কয়েকঘণ্টা পর তিনি বলেন, “ভাঙড় থেকে কমপক্ষে ৫০ হাজার ভোটে জিতছি। ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাব। বাম ও আইএসএফের শক্তির ব্যাপক উত্থান হবে।” তাঁর আরও দাবি, “তৃণমূল ও বিজেপি ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি।

 Naushad Siddiqui claims a double-digit tally left draws a blank yet

আরও পড়ুন:: ১১–১৭ মে খড়গপুর শাখায় ট্রেন বাতিলের ধাক্কা! যাত্রীদের জন্য জরুরি আপডেট…

তবে বিজেপি প্রতিটি বুথে এজেন্ট দিতে পারেনি। আর এত সুষ্ঠু ভোট হয়েছে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় তৃণমূলকে পাত্তা দিচ্ছে না মানুষ। আট-দশ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সুদে আসলে মিটিয়েছে মানুষ।”

এই বিষয়ে ভাঙড়ে এবার আইএসএফের নওশাদ সিদ্দিকির সঙ্গে তৃণমূলের শওকত মোল্লার লড়াই। শওকত এখনও পর্যন্ত প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে। খাতা খুলতে পারেননি নওশাদ। আবার ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামও বেশ পিছিয়ে।

তবে তা সত্ত্বেও জয়ের বিষয়ে এখনও প্রত্যয়ী নওশাদ। বলে রাখা ভালো, ফলপ্রকাশের আগে থেকেই নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী নওশাদ। ভাঙড় থেকে ৫০ হাজার ভোটে জিতবেন বলে বারবার দাবি করেছেন বিদায়ী বিধায়ক (Naushad Siddiqui)।