নেপালে হড়পা বানের পর নিখোঁজ খড়গপুরের স্বপন, বাড়ছে পরিবারের উদ্বেগ

Published on:

Published on:

Nepal Flood Kharagpur's Swapan missing
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যাওয়া ছিল তার নেশা‌।  চাকরির সময়ও সুযোগ পেলে বেরিয়ে পড়তেন অজানা জায়গার উদ্দেশ্যে। কখনো একা বা কখনো পরিবারের সদস্যদের সঙ্গে। বছরখানেক আগে অবসর নেওয়ার পর সেই ঘোড়ার নেশা আরও বেড়ে গিয়েছিল। তবে এবার সেই ঘুরতে যাওয়াই হয়ে গেল কাল। কারণ নেপালে (Nepal Flood) ঘুরতে গিয়ে নিখোঁজ হলেন খড়্গপুরের স্বপন সিনহা।

নেপাল বিপর্যয়ে নিখোঁজ খড়গপুরের স্বপন (Nepal Flood)

নেপালে হড়পা বান (Nepal Flood) ও পাহাড়ি এলাকার প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ খড়্গপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল কর্মী স্বপন সিনহা। বুধবার সকাল থেকে তার সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারছেন না পরিবারের লোকজনেরা। বৃহস্পতিবার তার নাম নিখোঁজ এর তালিকায় থাকার খবর সামনে আসতে উদ্বেগ বেড়েছে।

Nepal Flood Kharagpur's Swapan missing

আরও পড়ুন: ঝালঝালে তেল-ঝাল বোয়াল! অল্প মশলায় সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ আগস্ট কলকাতার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাড়ির থেকে। যাত্রার পর নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। মঙ্গলবার রাতে স্ত্রী সোনালী সিনার সঙ্গে ভিডিও কলে কথা হয় তার।

তবে সে কথোপকথনই এখন পরিবারের কাছে শেষ স্মৃতি। রাত সাড়ে নটা নাগাদ ভিডিও কলে স্ত্রীকে নেপালের পাহাড়ি এলাকার ধসর খবর জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সেখানকার মোবাইল নেটওয়ার্কিং এর সমস্যার কথাও জানান। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও যেন পরিবার চিন্তা না করেন সেই বিশ্বাসে আশ্বাস দিয়েছিলেন তিনি।

তবে বুধবার সকালে নেপাল ভারত সীমান্ত এলাকায় হড়পা বান ও বিপর্যয়ের খবরের পর থেকে স্বপন সিনহা সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাশাপাশি ফোন করে তার সঙ্গে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি। একই সঙ্গে বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে পরিবার।

পরিস্থিতি আগের থেকে উদ্বেগ জনক হয়ে ওঠে বৃহস্পতিবার সকালে। যখন জানা যায় নিখোঁজদের তালিকার মধ্যে স্বপন সিনহার নাম রয়েছে। এরপর নেপালে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। স্বপন সেনার পরিচয় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দূতাবাসের আধিকারিকদের জানানো হয়েছে বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয় (Nepal Flood)।