SSC ২৬ হাজার নিয়োগে ফের জটিলতা! নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা

Published on:

Published on:

New case in Calcutta High Court over SSC 26000 recruitment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) ২৬ হাজার নিয়োগে ফের নতুন জটিলতা। শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে জারি হওয়া নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছে। চলতি সপ্তাহেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসএসসি ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা | (Calcutta High Court)

মামলাকারী সোমা মিদ্যা সহ ৩৪ জনের তরফে আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, কোনও সরকারি নিয়োগের ক্ষেত্রে একবার পূর্ণাঙ্গ প্যানেল ও প্রাপ্ত নম্বর সহ ওয়েটিং লিস্ট প্রকাশিত হলে সেই প্রার্থীদের বাদ রেখে নতুন করে ইন্টারভিউ নেওয়া যায় না।

আরও পড়ুনঃ পুজোর মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জেনে নিন

আইনজীবী আশিসের আরও দাবি, চূড়ান্ত তালিকা থেকে যদি নাম বাদ যায়, তাহলে ওয়েটিং লিস্ট থেকেই পদ পূরণ করতে হয়। ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেই নিয়োগ প্রক্রিয়াও লক হয়ে যায়।

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে একধাক্কায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল। সেই পদে নিয়োগের জন্য গত বছর ২৯ মে স্কুল সার্ভিস কমিশন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া অনেকটা এগিয়েছিল। তবে তারপর তা বাতিল হয়ে যায়।

গত ২৮ সেপ্টেম্বর কমিশনের তরফে নতুন বিজ্ঞপ্তিতে রিভাইসড তালিকা প্রকাশ করা হয়। এবার সেই বিজ্ঞপ্তির বৈধতা নিয়েই প্রশ্ন উঠেছে। জল গড়িয়েছে উচ্চ আদালত অবধি।

অভিযোগ, একবার পূর্ণাঙ্গ প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়ে শুধুমাত্র বাদ পড়া প্রার্থীদের নিয়ে নতুন করে ইন্টারভিউ করা হলে প্রবল বঞ্চনার সম্ভাবনা থাকে। এর ফলে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য চাকরিপ্রার্থীরা নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হন।

হাইকোর্টে দায়ের হওয়া মামলায় দাবি, ২০২৫ সালের মে মাসে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ওই বছরেরই ৭ ও ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হয়েছিল। তার উপর ভিত্তি করে একাদশ ও দ্বাদশের মেধাতালিকা প্রকাশ ও ইন্টারভিউ হয়। চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে ওবিসি তালিকা সংশোধিত হওয়ার জেরে অনেক প্রার্থী সাব ক্যাটাগরি বদলে যায়।

Calcutta High Court

ইতিমধ্যেই নবম-দশমে শিক্ষক নিয়োগের আবেদন সংশোধনের সুযোগ করে দিয়েছে কমিশন। গত ৭ অক্টোবর থেকে অনলাইনে তথ্য সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১১ অক্টোবর অবধি। পাশাপাশি রিভাইসড প্রার্থী তালিকা প্রকাশের পর একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউও শুরু করেছে কমিশন।

নিয়োগ দুর্নীতির জেরে একধাক্কায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয়েছিল এসএসসিকে। এবার সেই ২৬ হাজার নিয়োগ নিয়েই ফের নতুন জটিলতা তৈরি হল। কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।