বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সঠিকভাবে পরিষেবা প্রধানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল। শুধু তাই নয়, সামগ্রিক ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রেও মনোযোগ দিচ্ছে রেল। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
রেল কর্মচারীদের (Indian Railways) জন্য বড় খবর:
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রেলের কর্মচারী এবং চুক্তিভিত্তিক পরিষেবা প্রদানকারীদের শনাক্তকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য, রেলওয়ে বোর্ড একটি নতুন আইডি কার্ড ব্যবস্থার প্রস্তুতি শুরু করেছে। বোর্ড এই বিষয়ে প্রস্তাবের পর্যালোচনা সম্পন্ন করেছে এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের সঙ্গে পরামর্শের পর গুরুত্বপূর্ণ নির্দেশও জারি করেছে।

ইতিমধ্যেই রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল রেলওয়ে এবং উৎপাদন ইউনিটগুলিকে মানব সম্পদ ব্যবস্থাপনায় তাদের অধস্তন কর্মীদের সম্পূর্ণ এবং আ বিস্তারিত বিবরণ অবিলম্বে আপডেট করার নির্দেশ দিয়েছে। যার মধ্যে থাকবে কর্মচারীর পদবী, আধার নম্বর, মোবাইল নম্বর এবং সাম্প্রতিক ছবি।
আরও পড়ুন: বিস্ময় বালক! মাত্র ২০ ম্যাচেই যা করে দেখালেন বৈভব সূর্যবংশী, পিছিয়ে পড়লেন বিরাট কোহলিও
এদিকে, ছবি সম্পর্কেও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে যে, সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ছবিতে মুখের কভারেজ প্রায় ৭০ শতাংশ হওয়া উচিত। নতুন আইডি কার্ড ফরম্যাট বাস্তবায়নের পর কারিগরি ত্রুটি এড়াতে এই ডেটা আপডেট প্রয়োজনীয় বলে জানা গেছে।
উল্লেখ্য যে, রেলওয়ে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে, নতুন আইডি কার্ড ফরম্যাট চূড়ান্তভাবে অনুমোদিত হলে, প্রিন্টিং এবং বিতরণ প্রক্রিয়া সম্পর্কে পৃথক বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে।












