Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - ফের নতুন করে করতে হবে আবেদন, অন্নপূর্ণা যোজনার পোর্টালে চলে এল নয়া আপডেট

ফের নতুন করে করতে হবে আবেদন, অন্নপূর্ণা যোজনার পোর্টালে চলে এল নয়া আপডেট

Nirajana Nag

Published on: June 7, 2026

Nirajana Nag

Published on: June 7, 2026

Google News
Follow

বাংলাহান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। অনলাইন পোর্টাল চালু হওয়ার পর অনলাইনে তথ্য সংগ্রহ এবং আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যারা লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে চান না, তারা বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে। তাড়াহুড়ো করারও কোনও দরকার নেই। আগামী তিন মাস ধরে চলবে আবেদন। সেই সঙ্গে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে অর্থ।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) আবেদন শুরু

গত ২৭ মে থেকে অফলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ২ জুনের মধ্যে যারা আবেদন করেছিলেন তারা ইতিমধ্যে টাকাও পেয়ে গিয়েছেন। পোর্টালে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে। বৈধ রেশন কার্ড থাকতে হবে। সেই সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে।

New update for Annapurna Bhandar application

নতুন করে আবেদন: উল্লেখ্য, একটি মোবাইল নম্বরের মাধ্যমে শুধুমাত্র একটিই অ্যাকাউন্ট বা অ্যাপ্লিকেশন জমা করা যাবে। সেই সঙ্গে আরও বলা হয়েছে, যে সমস্ত আবেদনকারী ৩ জুনের মধ্যে যারা আবেদন করেছিলেন, তাদের আবেদন সফল হলেও নতুন ফরম্যাট অনুযায়ী পুনরায় আবেদন জমা করতে হবে। পোর্টালে আপডেট হওয়া নতুন আবেদন ফরম্যাটে তথ্য নতুন করে সাবমিট করতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : এই তারিখেই ঢুকতে পারে PM কিষাণের ২৩ তম কিস্তির টাকা, আগেভাগে সারুন এই জরুরি কাজ

কী কী নথি প্রয়োজন: আবেদনের ফর্মে (Annapurna Bhandar) বেশ কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, আধার নম্বর, বয়স, ঠিকানা, জেলা, ব্লুক বা পুরসভা, পরিবারের সদস্য তথ্য এবং মোবাইল নম্বর। এরপর দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, যার মধ্যে থাকছে ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড।

আরও পড়ুন : রান্নায় যখন মেশে বিজ্ঞান, মাছের ঝোলে লম্বা করে কাটা আলুই কেন পড়ে, জানেন?

এরপর দিতে হবে প্রয়োজনীয় তথ্য। এর মধ্যে রয়েছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি, ব্যাঙ্কের পাসবই এবং পাসপোর্ট সাইজের ছবি। সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে Application Reference Number পাওয়া যাবে। পোর্টালে গিয়ে মোবাইল নম্বর বা আবেদন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে।

Related Stories

View All
south bengal weather(266)

ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই নতুন নিম্নচাপ! শনিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?

Permission from Fire Department needed for Fanush this Kalipuja Diwali Firecracker Rules

কালিপুজোয় ফানুস ওড়াতে লাগবে দমকলের অনুমতি, অভিযোগ জানানোর হেল্পলাইন চালু করল প্রশাসন

Suvendu Adhikari makes significant statement regarding Mamata over Indranil's arrest

‘জেলে যাবেই’ বারুইপুরের সভা থেকেই বড় ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

Ajker rashifal todays horoscope 31 October 2026.

আজকের রাশিফল ৩১ অক্টোবর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি

Breaking News

View All
GST on LPG cylinders! Rules change in these 5 areas starting November 1st.

LPG সিলিন্ডার থেকে GST! ১ নভেম্বর থেকে এই ৫ ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন, ফের টান পড়বে পকেটে?

October 30, 2026

হাতে এসেছে নতুন অস্ত্র! ভারত হারলেও এই একটি জায়গায় আশার আলো দেখলেন গৌতম গম্ভীর

October 30, 2026
Abhishek Banerjee reply to Suvendu Adhikari's challenge

আবারও ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াব! শুধু শর্ত…, শুভেন্দুর চ্যালেঞ্জের পাল্টা অভিষেক

October 30, 2026
Indian Railways takes a major step to manage passenger crowds.

মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার কভারেজ! ট্রেনের টিকিটের কাউন্টার বুকিংয়ে বড় উদ্যোগ

October 30, 2026
Approval granted for construction of 8 next-gen stealth warships for Indian Navy.

সমুদ্রে আরও বাড়বে শক্তি! ভারতীয় নৌবাহিনীর জন্য ৮ টি নেক্সট-জেন-স্টিলথ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন

October 30, 2026

ভারতীয় দলের লজ্জার রেকর্ডের দিনে বড় কীর্তি অর্শদীপের! প্রথম ভারতীয় হিসেবে ছুঁলেন এই মাইলফলক

October 30, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon