বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাস্তা ও সেতু তৈরির জন্য বড় অঙ্কের টাকা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। রাজ্যের মোট চারটি প্রকল্পের জন্য ১০৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে তিনটি রাস্তা তৈরির কাজ রয়েছে। পাশাপাশি হুগলির দ্বারকেশ্বর নদীর উপর তৈরি হবে নতুন সেতু। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী নিজেই এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন।
কোন কাজে কত টাকা দিচ্ছে কেন্দ্র (Central Government)?
তিনটি রাস্তা তৈরির প্রকল্পের জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিল (CRIF) থেকে ৬৭৯ কোটি ৫৫ লক্ষ টাকা দেওয়া হবে। অন্যদিকে, হুগলির দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা। CRIF-এর ‘সেতু বন্ধন’ প্রকল্পের মাধ্যমে এই টাকা দেওয়া হবে।

অর্থাৎ, সব মিলিয়ে চারটি প্রকল্পের জন্য ১০৫৫ কোটি ৩৩ লক্ষ টাকা পাচ্ছে বাংলা। এই কাজ শেষ হলে রাজ্যের বেশ কয়েকটি এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে দ্বারকেশ্বর নদীর দুই পাড়ের মানুষের নতুন সেতু তৈরি হলে সুবিধা হবে।
আরও পড়ুনঃ এবার গঙ্গাসাগর পর্যন্ত চলবে ট্রেন! ৪০০০ কোটি টাকার পরিকল্পনা, বড় ঘোষণা শুভেন্দুর
যাতায়াতের সময়ও কমবে
কেন্দ্রের (Central Government) আশা, রাস্তা ও সেতুর কাজ শেষ হলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কম সময় লাগবে। পাশাপাশি, পণ্য নিয়ে যাতায়াত করাও সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হবে। পর্যটনের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে।
শুধু যাতায়াতের সুবিধা নয়, এই প্রকল্পগুলির ফলে সংশ্লিষ্ট এলাকাগুলির উন্নয়নও হবে বলে মনে করছে কেন্দ্র। তবে কবে থেকে কাজ শুরু হবে এবং কত দিনের মধ্যে শেষ হবে, এখন সেদিকেই নজর (Central Government)।












