মুখেই মিলিয়ে যাবে মাংস, নিজামি স্টাইলে রাঁধুন মাটন মরগ, জমে যাবে রবিবার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির কাছে মাটন মানেই আলু দিয়ে পাতলা ঝোল কিংবা ঝাল ঝাল কষা। যদিও এখন পাঁঠার মাংসের নানান রেসিপি (Recipe) জনপ্রিয় হচ্ছে। তবে রবিবারের কচি পাঁঠার ঝোলের সঙ্গে তুলনা হয় না আর কিছুরই। তবে শুধু বাঙালিরাই নয়, হায়দ্রাবাদের নিজামরাও খেতেন এমন পাতলা ঝোল, নাম মাটন মরগ।

মাটনের দুর্দান্ত স্ট্যুয়ের রেসিপি (Recipe)

বিদেশি কায়দায় মাটনের স্ট্যুয়ের মতোই খেতে এই পাতলা মাটনের ঝোল। প্রায় গলে যাওয়া নরম মাংস আর মশলার মিশেলে এই স্ট্যু ভাত বা রুটির দুটোর সঙ্গেই জমবে দারুণ। দেখে নিন নিজামি মাটন স্ট্যুয়ের রেসিপি-

Nizam style mutton marag recipe

মাটন মরগের উপকরণ:

হাড়সহ খাসির মাংস- ৬৫০ গ্রাম

কাজুবাদাম- ১০-১২ টি

কাঠবাদাম- ১০ টি

দুধ- ১ কাপ

আদা রসুন বাটা- ২ টেবিল চামচ

দারচিনি- ২ টি

এলাচ- ৩ টি

গোটা গোলমরিচ- ১ চা চামচ

কাবাব চিনি- ১ চা চামচ

লবঙ্গ- ৩ টি

শাহী জিরে- ১ চা চামচ

কুচানো কাঁচা লঙ্কা- ৪ টি

কুচানো পেঁয়াজ- ১ টি

টক দই- আধ কাপ

হলুদ গুঁড়ো- ১ চিমটি

জাফরান- ১ চিমটি

গোলমরিচ গুঁড়ো- দেড় চা চামচ

গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ

পুদিনা পাতা- ১/৪ কাপ

ধনে পাতা- ১/৪ কাপ

ক্রিম- আধ কাপ

আরও পড়ুন : চিকেন রান্নার পরেও রয়ে যাচ্ছে আঁশটে গন্ধ? জেনে রাখুন এই সহজ টিপস

মাটন মরগের প্রণালী: প্রথমে কাজু এবং কাঠবাদাম এক কাপ দুধে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা। এরপর মিহি করে বেটে নিতে হবে। অন্য একটি পাত্রে ঘি গরম করে আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, কাবাব চিনি, লবঙ্গ, শাহী জিরে দিয়ে কয়েক মিনিট নাড়তে হবে। এরপর কুচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি (Recipe) দিয়ে ভাজতে হবে। এর মধ্যে মাংস দিয়ে হলুদ গুঁড়ো, নুন এবং টক দই দিতে হবে। এর মধ্যে দিতে হবে বেশ খানিকটা জল।

আরও পড়ুন : হাতে সময় কম? সামান্য তেলমশলাতেই কষিয়ে রাঁধুন চিংড়ি ভুনা, রইল রেসিপি

চাইলে প্রেশার কুকারেও রান্না করা যেতে পারে। ৩-৪ টি সিটি দিয়ে ১৫ মিনিট দমে রাখলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা বাটা মশলা এবং আরও কিছুটা জল দিতে হবে। ঝোল ফুটে উঠলে এক চিমটি জাফরান, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা এবং আধ কাপ ক্রিম দিতে হবে। ভালো করে নেড়ে মাঝারি আঁচে ১৫ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি মাটন মরগ।