গরমের ছুটিতে বানিয়ে ফেলুন প্ল্যান, এক বছরের মাথায় খুলে গেল লাচেনের রাস্তা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গরম আসতে চলেছে। পর্যটন মরশুম শুরুর আগে বড় সুখবর ভ্রমণপিপাসুদের জন্য। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হল নর্থ সিকিমের লাচেন (Lachen) যাওয়ার রাস্তা। গত বছর জুন মাসে প্রাকৃতিক বিপর্যয়ের পর বন্ধ করে দেওয়া হয় এই রাস্তা। অবশেষে প্রায় এক বছরের মুখে খুলল এই রুট।

দীর্ঘ সময় পর খুলল লাচেন (Lachen) যাওয়ার রাস্তা

গত বছরের জুন মাসে উত্তাল বৃষ্টি এবং ভয়াবহ ভূমিধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। সিকিমের একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সে সময়ই বন্ধ করে দেওয়া হয় লাচেন যাওয়ার রুট। অবশেষে এতদিন পর আবার খুলছে রাস্তা।

North Sikkim lachen route opened

চালু হয়েছে নতুন সেতু: পর্যটকদের কাছে বড় আকর্ষণ লাচেন। গুরুদোংমার লেকের প্রবেশদ্বার লাচেনে প্রতি বছর বহু পর্যটকের ভিড় জমে। চুংথাং থেকে লাচেন (Lachen) পর্যন্ত এতদিন রাস্তা বন্ধ ছিল। জানা গিয়েছে, ওই রুটের শেষ সেতুটিতে চলছিল নির্মাণকাজ। সম্প্রতি নতুন ৪০০ ফুটের সেতু উদ্বোধন হয়েছে। তারপর থেকেই আবার শুরু হয়েছে যান চলাচল।

আরও পড়ুন : ১৫ বা ২১ দিন নয়, এবার নতুন গ্যাস সিলিন্ডার পেতে অপেক্ষা ২৫ দিনের, নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

জারি বিশেষ নির্দেশিকা: নর্থ সিকিমের জেলাশাসক বলেন, এই রুটের সেতুগুলি পার হওয়ার সময় গাড়ি চালকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। যেহেতু সেতুর প্রস্থ কম, তাই শুধুমাত্র একটি গাড়িই যেতে পারবে। পাশাপাশি গাড়ি চালকদের সেতুর নির্ধারিত ওজনসীমা মেনে চলা এবং দুটি গাড়ি পার হওয়ার মধ্যে নির্দিষ্ট সময়ের ব্যবধান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেঁশেলে, রান্নার গ্যাসের পর এবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি? কী জানাল কেন্দ্র

জানা যাচ্ছে, অধিকাংশ পর্যটন পারমিট থার্ড মাইল অফিস থেকে অনলাইনে ইস্যু করা হয়। নর্থ সিকিমের জেলাশাসকের তরফে জানানো হয়েছে, এখন পর্যটকদের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা নেই। চুংথাং থেকে লাচেন এবং লাচুং দুদিকের রাস্তাই খোলা। ফলত পর্যটন মরশুমে আবারও ভিড় বাড়ার সম্ভাবনাই রয়েছে।