NRS হাসপাতালে চোরের দাপট! ধরেও ছাড়া হচ্ছে? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Published on:

Published on:

NRS Hospital Theft Sparks Security Panic
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার নিলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS Hospital) ফের চুরির অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের দাবি, চোর ধরেও কোনও লাভ হচ্ছে না। উল্টে তাঁদেরই হুমকি দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন হাসপাতালে ভর্তি রোগীদের পরিজনেরা।

কী অভিযোগ হাসপাতাল (NRS Hospital) নিয়ে?

অভিযোগ, রাত্রি প্রায় ৯টা নাগাদ হাসপাতালে (NRS Hospital) এক মহিলা চোরকে হাতেনাতে ধরে ফেলেন রোগীর পরিবারের লোকজন। পরে তাঁকে এন্টালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু পরিবারের অভিযোগ, সেই রাতেই প্রায় ১১টা নাগাদ ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই নাকি তিনি রোগীর বাড়ির লোকজনকে হুমকি দিতে শুরু করেন এবং হেনস্থা করেন।

ঘটনা এখানেই শেষ নয়। অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি মধ্যরাতে আরও দুইজন চোরকে পাকড়াও করেন রোগীর আত্মীয়রা। কিন্তু ইমার্জেন্সিতে উপস্থিত পুলিশ বা সিকিউরিটি গার্ড কেউই তেমনভাবে কোনও পদক্ষেপ করেননি বলে দাবি তাঁদের। সূত্রের খবর, ওই দু’জনের বিরুদ্ধেও এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি।

রোগীর পরিবারের এক সদস্য জানান, “বটুয়া থেকে চুরি হয়েছে। মোবাইল-টাকা সব কিছু নিয়ে গেছে। পুলিশ চোরকে ধরতেই পারছে না।” আরেকজনের দাবি, “আমার ভাই এখানে ভর্তি রয়েছে। একটা ছেলেকে হাসপাতালে ঘোরাঘুরি করতে দেখছি। সেই ছেলেটাই ফোন চুরি করছে। পুলিশ ধরতেও পারেনি।”

আরও পড়ুনঃ কয়লা পাচারে নতুন মোড়! কিরণের ভাঙা ফোনে মিলল গোপন তথ্য, জানাল ED

পরিজনদের অভিযোগ, হাসপাতালের (NRS Hospital) চত্বরে দুষ্কৃতীদের এমন বাড়বাড়ন্ত তাঁদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা বলছেন, বারবার চোর ধরা পড়লেও কোনও কড়া পদক্ষেপ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত এন্টালি থানার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।