পুজোর মাসে লাগবে লটারি! কেউ পাবেন পাবেন ৩০০০ কেউ ২০০০, আপনি আছেন তালিকায়?

Published on:

Published on:

west bengal government (1)
Follow

বাংলাহান্ট ডেস্ক: গত তিন মাসে ভোল পাল্টেছে রাজ্যের। বাংলায় প্রথম বিজেপি সরকার (West Bengal Government) ক্ষমতায় আসতেই সাধারণ জনগণের কথা মাথায় রেখে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারী মাসে এই সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের (Government Employees) জন্য এসেছে বড় সুখবর। একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। আগে ১৮ শতাংশের সাথে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। অর্থাৎ পুজোর মাসে ধামাকা।

পুজোর মাসে সরকারি প্রকল্পের ধামাকা | West Bengal Government

এদিকে জুন মাস থেকেই ‘অন্নপূর্ণা যোজনা’ শুরু হয়ে গিয়েছে রাজ্যে। টাকাও ঢুকতে শুরু করে দিয়েছে অ্যাকাউন্টে। গত মাসে এক কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পেয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাঁরা বঞ্চিত রয়েছেন, এমন সকল যোগ্যরাই ৩০০০ টাকা পাবেন। সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ ছাড়া হবে টাকা। পুজোর মাসে লক্ষ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

এদিকে পয়লা অক্টোবর থেকেই বাংলায় শুরু হচ্ছে ভরসা স্কিম। ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে কর্মহীন যুবক, যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। কেউ পাবেন ৩০০০ কেউ ২০০০ টাকা। বাজেটেই ‘যুবশক্তি ভরসা কর্মসূচি’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

বাজেটে জানানো হয়, যুবশক্তি ভরসা প্রকল্প চালু করা হবে চলতি বছরের অক্টোবর থেকে। বিজেপি সরকারের যুবশক্তি ভরসা কার্ডে গ্র্যাজুয়েট বা স্নাতক বেকাররা পাবেন ৩০০০ টাকা। আর যাঁরা আন্ডার গ্র্যাজুয়েট, তাঁদের দেওয়া হবে মাসে ২০০০ টাকা।

West Bengal government

আরও পড়ুন: গ্রান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া DA নিয়ে বড় পদক্ষেপ! সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে গেল চিঠি

বাজেটে জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করেছেন, যে সমস্ত পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের ছেলে-মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া বেড়েছে বার্ধক্য, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাও। মাসে ১০০০ টাকার বদলে ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছে। পুজোর মাসেও উপভোক্তারা বর্ধিত হারে টাকা পাবেন।