‘গোপন ভিডিও’তেই ভাঙল জোট! ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে একা লড়ার পথে ওয়েইসি

Updated on:

Updated on:

Owaisi Breaks Alliance AIMIM to Go Solo in Bengal Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক মোড়। হঠাৎ করেই ভেঙে গেল আসাদউদ্দিন ওয়েইসির দল মিম (AIMIM) আর হুমায়ুন কবীরের দলের জোট। একটি ‘গোপন’ ভিডিও প্রকাশ্যে আসার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা। এরপর মিম জানিয়ে দিয়েছে, তারা আর কোনও জোটে নয়, বাংলার ভোটে একাই লড়বে।

হুমায়ূনের দলের সঙ্গে জোট ভাঙলো মিম (AIMIM)

শুক্রবার ভোরেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে জোট ভাঙার ঘোষণা করে মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম (AIMIM)। ওই পোস্টে স্পষ্ট বলা হয়, মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তোলে এমন কোনও বক্তব্য বা পরিস্থিতির সঙ্গে নিজেদের যুক্ত রাখতে চায় না দলটি। তাই হুমায়ুন কবীরের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার কিছুক্ষণ পর সেই পোস্টটি নিজের সমাজমাধ্যমেও শেয়ার করেন দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। কলকাতায় সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দাবি করা হয় হুমায়ুন কবীর বিজেপির সঙ্গে ‘গোপন আঁতাঁত’-এর কথা বলেছেন। প্রায় ১৯ মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, তিনি নাকি ১০০০ কোটি টাকা চেয়েছেন, যার মধ্যে ২০০ কোটি দ্রুত দেওয়ার কথাও উল্লেখ করেছেন। যদিও সেই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

মিম (AIMIM) তাদের বিবৃতিতে সরাসরি এই ভিডিওর কথা উল্লেখ না করলেও রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাই জোট ভাঙার প্রধান কারণ। বিতর্কের জেরে দূরত্ব বাড়াতে চাইছে ওয়েইসির দল। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলার মুসলিমরা দীর্ঘদিন ধরেই অবহেলিত ও পিছিয়ে পড়া অবস্থায় রয়েছে। বহু বছর ধরে ধর্মনিরপেক্ষ সরকার থাকলেও তাদের অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলে দাবি মিমের।

West Bengal Assembly Election AIMIM Steps Up in Malda

আরও পড়ুনঃ

এই পরিস্থিতিতে প্রান্তিক মানুষের নিজস্ব রাজনৈতিক কণ্ঠস্বর তৈরি করার লক্ষ্যে তারা একাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা (AIMIM) আর কোনও দলের সঙ্গে জোট করবে না।