বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতে থেকে আপনার আয় করার হিসাব বদলাতে চলেছে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে নতুন এক নিয়ম আছে পারে প্যান কার্ড (Pan Card) হোল্ডারদের জন্য। আয়কর দফতর প্রস্তাবিত ড্রাফ ইনকাম ট্যাক্স রুল ২০২৬ কার্যকর হলে সম্পত্তি বেচাকেনা থেকে হোটেলের বিল সব ক্ষেত্রেই বেশ কিছু বদল আসবে, বলে মনে করা হচ্ছে এই প্যান কার্ডের নিয়মে। জেনে নিন সেই নিয়মগুলো।
১ এপ্রিল থেকে বড় আপডেট প্যান কার্ডে, বদলে যাবে একাধিক নিয়ম (Pan Card)
১ এপ্রিল থেকে প্যান কার্ড (Pan Card) পাওয়ার নিয়মে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। যেখানে এখনো পর্যন্ত আধার কার্ড ব্যবহার করে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করে যেত। যেখানে এই সুবিধাটা শুধুমাত্র ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত পাওয়া যাবে। ১ এপ্রিল থেকে শুধুমাত্র আঁধার ব্যবহার করে আবেদন করার সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে সরকার কমন সার্ভিস সেন্টার এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সে বিজ্ঞপ্তিতে বলা হয় প্যান কার্ডের জন্য যারা এখনো আবেদন করেননি, তাদের ৩১ মার্চের মধ্যে শুধুমাত্র আধার ব্যবহার করে আবেদন করতে হবে।

আরও পড়ুন: ভর্তা-ভাজা নয় বেগুনের নতুন রূপ কোফতা, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি
এই পরিবর্তনের মূল কারণ হিসেবে প্যান কার্ডের স্বচ্ছতা ও সুরক্ষার কথা সবার আগে বলা হয়েছে। কারণ আধার কার্ডের মাধ্যমে যাচাই করনের ফলে জাল প্যান কার্ড তৈরি হওয়ার সম্ভাবনা কমবে। পাশাপাশি একই ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড ইস্যু করা যাবে না। এছাড়াও দ্রুতভাবে এই প্রক্রিয়া করার সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
প্যান-এর আবেদনকারীদের এখন আধারের পাশাপাশি জন্ম তারিখের অতিরিক্ত প্রমাণপত্রও জমা দিতে হবে। পাশাপাশি পরিচয় যাচাই আরও শক্তিশালী করার জন্য কঠোর যাচাই নিয়মের দিকে এটি একটি পদক্ষেপ। প্রসঙ্গত প্যান-এর জন্য নাম এবং অন্যান্য বিবরণ এখন থেকে আধার রেকর্ড, অন্যান্য নথির সঙ্গে অবশ্যই মিলতে হবে। কর ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জালিয়াতি রোধ করতে সরকার এই পরিবর্তন ঘোষণা করেছে।
১ এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি করার জন্য বেশ কিছু নথির প্রয়োজন হবে। যার মধ্যে অন্যতম হল- জন্ম শংসাপত্র, ভোটার আইডি কার্ড, দশম শ্রেণীর মার্কশিট বা শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং ম্যাজিস্ট্রেট দ্বারা অ্যাটেস্টেড হলফনামা। এখানে কর্মকর্তাদের মতে, পরিচয় যাচাই শক্তিশালী করতে এবং ত্রুটি কমাতে এই পরিবর্তন করা হচ্ছে। অনলাইনে প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করা যেতে পারে- প্রথমে, NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং “Apply Online”-এ ক্লিক করে “New PAN – Indian Citizen (Form 49A)” সিল্কেট করতে হবে।
তারপর “Individual” বিভাগটি সিলেক্ট করতে হবে এবং নিজের নাম, জন্ম তারিখ, ইমেল ঠিকানা এবং মোবাইল নম্বরের মতো বিবরণ পূরণ করতে হবে।- ক্যাপচা পূরণ করতে হবে এবং প্রাপ্ত টোকেন নম্বরটি লিখে রেখে ফর্মটি জমা দিতে হবে। এরপর আধার OTP-এর মাধ্যমে যাচাই করতে হবে, ঠিকানা এবং পিতামাতার তথ্য দিতে হবে।- চাইলে, ই-কেওয়াইসি বিকল্পটি বেছে নেওয়া যেতে পারে। তারপর অনলাইনে ফি প্রদান করতে হবে, OTP ব্যবহার করে আবার আধার প্রমাণীকরণ সম্পন্ন করতে হবে এবং ফর্মটি জমা দিতে হবে। এটি সম্পূর্ণ হলে আপনার প্যান কার্ড ইস্যু করা হবে (Pan Card)।












