ভর্তা-ভাজা নয় বেগুনের নতুন রূপ কোফতা, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি

Published on:

Published on:

Recipe make eggplant kofta with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল প্রায় চলেই গিয়েছে। পাশাপাশি বাজারে বেগুনের দেখা সেইভাবে মিলছে না। কিন্তু আপনি বাজারে গিয়ে যদি নরম বেগুন দেখতে পান তাহলে অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসেন পোড়া খাবার জন্য। কিন্তু বেগুন আনলে পরেই যে শুধুমাত্র ভাজা অথবা বেগুন পুড়িয়ে খেতে হবে তার কোন মানে নেই। নতুনত্ব কোন কিছু খাবার ইচ্ছে থাকলে বানিয়ে ফেলতে পারেন বেগুন দিয়ে এই রেসিপিটি। যা আমিষ কোন পদের থেকে কম যায় না। দেখে নিন কিভাবে বেগুন দিয়ে বানিয়ে ফেলবেন বেগুনের কোফতা (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বেগুন কোফতা (Recipe)

বাড়িতে বেগুন নিয়ে আসলে বরাবর বেগুন ভাজা করা হয়। তার ওপর বেগুন ভাজা দিয়ে গরম রুটি খেতে লাগে অনবদ্য। কিন্তু এক রকমের পদ খেয়ে যদি মুখে চর পড়ে, তাহলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন বেগুন কোফতা (Recipe)।

Recipe make eggplant kofta with few ingredients

আরও পড়ুন: মার্চের তৃতীয় সপ্তাহে সোনার দামে বড় চমক! জানুন ১ গ্ৰাম হলুদ ধাতুর লেটেস্ট রেট

উপকরণ:

দু’টি মাঝারি বেগুন

২চামচ আদাকুচি

২টি কাঁচালঙ্কা কুচোনো

৪-৫টা কাজুবাদামের টুকরো

এক মুঠো ধনেপাতা কুচি

আধ চা-চামচ নুন

২-৩টেবিল চামচ বেসন

স্বাদমতো নুন

ঝোলের জন্য লাগবে

১ চা-চামচ গোটা জিরে

২টি শুকনো লঙ্কা

১ চা-চামচ জিরেগুঁড়ো

১ চা-চামচ হলুদগুঁড়ো

১ টেবিল চামচ আদাবাটা

১ টেবিল চামচ কাঁচালঙ্কাবাটা

১ টেবিল চামচ কাজুবাদামবাটা

১টি ছোট টম্যাটো বাটা

১ চা-চামচ গরমমশলার গুঁড়ো

একমুঠো টাটকা ধনেপাতা কুচি

স্বাদমতো নুন, চিনি

পরিমাণমতো সাদা বা সর্ষের তেল

প্রণালী: প্রথমে বেগুন ধুয়ে গ্রেটারের সাহায্য গ্রেট করে নিন। এরপর তার মধ্যৈ আদা, কাঁচালঙ্কা, ধনেপাতাকুচি, বাদামের টুকরো। স্বাদমতো নুন দিন। তারপর বেসন দিয়ে মেখে কোফ্‌তার মতো গোল আকার দিন।এরপর কড়াইয়ে তেল গরম হলে কোফ্‌তাগুলি ভেজে নিন। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিন। আদা, হলুদ, কাঁচালঙ্কাবাটা সামান্য জলে গুলে কড়াইয়ে দিয়ে দিন। মশলা কষে গেলে দিয়ে দিন টম্যাটো বাটা। কিছু ক্ষণ রান্না করার পর কাজুবাটা দিয়ে কষতে থাকুন। মশলা কষে এলে কিছুটা গরম জল দিন। ঝোল ফুটে গেলে কোফ্‌তা দিন। তারপর কিছুটা ফুটিয়ে নিয়ে গরম গরম ভাত, রুটির সঙ্গে পরিবেশন করুন (Recipe)।