বাংলা হান্ট ডেস্কঃ বাংলার ভোটপর্ব শেষ হতেই হঠাৎ দেশজুড়ে ছড়িয়ে পড়ে এক গুজব। বলা হচ্ছিল, ভোট মিটলেই পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) দাম অনেকটা বাড়তে পারে। এই খবর ছড়াতেই বহু জায়গায় মানুষ বেশি করে তেল কিনতে শুরু করেন। কোথাও কোথাও পাম্পে ভিড়ও দেখা যায়। পরিস্থিতি বাড়তে থাকায় এবার বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিল কেন্দ্রীয় সরকার।
পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price) নিয়ে কী জানাল কেন্দ্র?
পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, এখনই পেট্রল বা ডিজেলের দাম (Petrol-Diesel Price)বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। ভোটের পরেই দাম বাড়বে বলে যে খবর ছড়িয়েছে, তা ঠিক নয় বলেই জানানো হয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও দেশের বাজারে এখনই তার প্রভাব পড়তে দিচ্ছে না কেন্দ্র। সাধারণ মানুষের কথা ভেবেই আপাতত দাম স্থির রাখা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, ২৯ এপ্রিল বাংলার দ্বিতীয় দফার ভোটের পর থেকেই তেলের দাম (Petrol-Diesel Price) বাড়ার গুজব দ্রুত ছড়াতে শুরু করে। সেই খবর শুনে অনেকেই আগেভাগে বেশি করে তেল ভরতে শুরু করেন। এর ফলে কয়েকটি রাজ্যে হঠাৎ করেই তেলের চাহিদা বেড়ে যায়। অন্ধ্রপ্রদেশের একাধিক শহরে পরিস্থিতি এমন হয় যে প্রায় ৪০০-র বেশি পেট্রল পাম্পে তেলের মজুত শেষ হয়ে যায়।

আরও পড়ুনঃ ৪০ কোটির দুর্নীতি! গ্রেপ্তার জয় কামদার, ED- নজরে কলকাতা পুলিশের এক কর্তা
এরপর কেন্দ্র জানায়, দেশে পেট্রল, ডিজেল ও এলপিজির যথেষ্ট মজুত রয়েছে। কোথাও সরবরাহে কোনও সমস্যা নেই। সব পাম্পের উপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
সরকার সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন করেছে। প্রয়োজনের বেশি তেল (Petrol-Diesel Price) মজুত না করার কথাও বলা হয়েছে। পাশাপাশি যাতে কোথাও কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।












