রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ! মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঘোষণা’ নিয়ে এবার বড় আপডেট

Published on:

Published on:

PIB announced PM Modi free mobile recharge announcement for women is fake
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাখি উপলক্ষে ভারতের সব মহিলাকে এক বছরের জন্য বিনামূল্যে মোবাইল রিচার্জ (Free Mobile Recharge) দেওয়া হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একটি ভাইরাল ভিডিওয় এই ঘোষণা শোনা গিয়েছে। আদৌ এই খবর সত্যি নাকি ভুয়ো, অনেকের মনেই এই সংশয় দেখা দিয়েছিল। এবার এই নিয়ে সামনে এল সরকারি আপডেট।

প্রধানমন্ত্রীর ফ্রি মোবাইল রিচার্জের ‘ঘোষণা’ নিয়ে বড় আপডেট | (Free Mobile Recharge)

সম্প্রতি এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ২৮ অগাস্ট, রাখি উপলক্ষে দেশের সব মহিলাকে এক বছরের জন্য ফ্রি মোবাইল রিচার্জ দেওয়া হবে।

আরও পড়ুনঃ পিএম কিষাণের ২৪ তম কিস্তিতে কারা ৪ হাজার টাকা পাবেন? কাদের অ্যাকাউন্টে ২ হাজার আসবে জানুন

এবার এই নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো তথা পিআইবির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, ভাইরাল এই ক্লিপটি সম্পূর্ণ ভুয়ো। প্রধানমন্ত্রীর অতীতের একটি ভিডিও এডিট করে এই কারসাজি করা হয়েছে। এর মধ্যে ফলস ক্লেম জুড়ে দেওয়া হয়েছে।

পিআইবির তরফে জানানো হয়েছে, “রাখিতে কেন্দ্রীয় সরকার দ্বারা দেশের সব মহিলাদের বিনামূল্যে রিচার্জ দেওয়ার এই দাবি সম্পূর্ণ ভুয়ো।“ কেন্দ্রের তরফে এই ধরণের কোনও ঘোষণা হয়নি বলে জানিয়েছে তাঁরা। পাশাপাশি কোন ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ফেক ভিডিও শেয়ার করা হয়েছে, তার নাম ও স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে।

Free mobile recharge fact check

নানা সরকারি প্রকল্পের ঘোষণার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে যায়। তবে অনেক সময় কিছু অসাধু ব্যক্তি সরকারি প্রকল্প নিয়ে কিছু ভুয়ো ভিডিও ও পোস্টও ছড়িয়ে দেন। সেগুলি হু হু করে ভাইরাল হয়ে যায়। রাখিতে মহিলাদের ফ্রি মোবাইল রিচার্জ সংক্রান্ত ভিডিওটিও একটি ফেক পোস্ট ছিল। এবার পিআইবির তরফে সেই বিভ্রান্তি দূর করে দেওয়া হল।