কড়কড়ে ৬০০০ টাকা পেতে চান? PM-Kisan-এ নতুন আবেদন শুরু, জানুন পুরো প্রক্রিয়া

Published on:

Published on:

PM-Kisan Samman Nidhi 6000 Benefit Farmers Can Apply Now
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের অন্যতম বড় প্রকল্প হল পিএম কিসান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi)। এই প্রকল্পের মাধ্যমে বছরে মোট ৬০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। সম্প্রতি এই প্রকল্পে নতুন করে আবেদন শুরু হয়েছে। ফলে যারা এতদিন এই সুবিধা পাননি, তারাও এখন নাম নথিভুক্ত করে আগামী কিস্তি থেকে টাকা পেতে পারেন। ইতিমধ্যেই ২২তম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে, আর এখন ২৩তম কিস্তির অপেক্ষায় রয়েছেন কৃষকরা।

কীভাবে পাবেন পিএম কিসানের ৬০০০ টাকা (PM Kisan Samman Nidhi)?

দেশজুড়ে কোটি কোটি কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, আগে প্রায় ১ কোটিরও বেশি অযোগ্য নাম বাদ দেওয়া হয়েছিল এই তালিকা থেকে। তার বদলে নতুন করে ১০ লক্ষেরও বেশি কৃষকের নাম যুক্ত করা হয়েছে। ২১তম কিস্তিতে প্রায় ৯.৩৫ কোটি কৃষক এই সুবিধা পেয়েছিলেন। ২২তম কিস্তিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯.৪৫ কোটিতে। আগামী ২৩তম কিস্তিতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

কবে আসবে ২৩তম কিস্তি?

গত ১৩ মার্চ ২২তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। এবার পরবর্তী ২৩তম কিস্তি জুলাই মাসে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এখন যদি নতুন করে আবেদন করা হয়, তাহলে জুলাই থেকেই নিয়মিত টাকা পাওয়া শুরু হতে পারে।

কীভাবে করবেন আবেদন?

এই প্রকল্পে (PM Kisan Samman Nidhi) আবেদন করার জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা নেই। যে কোনও সময় আবেদন করা যায়।

অনলাইনে আবেদন করার পদ্ধতি: প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Farmers Corner’-এ ‘New Farmer Registration’-এ ক্লিক করতে হবে। এরপর আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশন করতে হবে। তারপর ফর্ম পূরণ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমির তথ্য জমা দিতে হবে।

অফলাইনে আবেদন: নিকটবর্তী CSC (Common Service Center)-এ গিয়ে ৫০ টাকার বিনিময়ে আবেদন করা যায়। সঙ্গে আধার, জমির নথি এবং ব্যাঙ্কের তথ্য নিয়ে যেতে হবে। সেখানেই e-KYC প্রক্রিয়াও সম্পন্ন করে দেওয়া হয়।

PM Kisan Status Update 22nd Installment Latest Update

আরও পড়ুনঃ ছাপ্পা ভোটে কত বছরের জেল? যা জানাল নির্বাচন কমিশন…

নতুন করে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হওয়ার এই পিএম কিসান (PM Kisan Samman Nidhi) প্রকল্পে নতুন করে অনেক কৃষকের সামনে আবার সুযোগ তৈরি হয়েছে। যারা এতদিন এই সুবিধার বাইরে ছিলেন, তারা এখন নাম নথিভুক্ত করলে আগামী কিস্তি থেকেই সরাসরি টাকা পেতে পারবেন বলে খবর সূত্রের।