সেপ্টেম্বর না অক্টোবর, কোন মাসে ঢুকবে পিএম কিষাণের ২৪ তম কিস্তি? বড় আপডেট জানুন

Published on:

Published on:

PM Kisan Yojana 24th installment transfer latest update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana) চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে যোগ্য উপভোক্তাদের বছরে তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। বর্তমানে তাঁদের একটাই প্রশ্ন, পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তির টাকা কবে ঢুকবে? এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।

পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি কবে পাবেন কৃষকরা? | (PM Kisan Yojana)

২০২৬ সালের জুন মাসে পিএম কিষাণ যোজনার ২৩ তম কিস্তি দিয়েছিল কেন্দ্র। এরপর দেখতে দেখতে প্রায় দু’মাস কেটে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেক উপভোক্তার প্রশ্ন, পরবর্তী কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে আসবে নাকি অক্টোবরে? কৃষি বিভাগের সঙ্গে যুক্ত আধিকারিকদের বক্তব্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, ২৪ তম কিস্তির টাকা অক্টোবরে আসার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুনঃ স্কুল থেকে বেরোলেই মা-বাবার ফোনে নোটিফিকেশন! প্রাথমিক বিদ্যালয়ে চালু ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম

পিএম কিষাণ যোজনার অধীন উপভোক্তাদের মোট ৬ হাজার টাকা করে দেওয়া হয়। তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেয় কেন্দ্র। প্রত্যেকটি কিস্তির মধ্যে সাধারণত দু’মাসের ব্যবধান থাকে। সেই কারণেই জুনের পর আগামী অক্টোবর মাসে পরবর্তী কিস্তি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এখনও এই নিয়ে সরকারের তরফে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। ফলে যতক্ষণ না এই ঘোষণা হচ্ছে, ততক্ষণ এটিকে সম্ভাব্য সময় হিসেবেই বিবেচনা করা উচিত। পাশাপাশি পিএম কিষাণ যোজনা সম্বন্ধে কোনও কিছু জানার থাকলে উপভোক্তাদের সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও দাবির উপর নির্ভর না করে অফিশিয়াল ওয়েবসাইট ও সরকারি আপডেটের দিকে নজর রাখা উচিত।

PM Kisan Yojana

দেশের কৃষকদের জন্য বিভিন্ন সময় নানা ধরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পিএম কিষাণ যোজনাও এমনই একটি উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হয়, সেটা কৃষিকাজের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারেন কৃষকরা।