চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার! পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কারা পাবেন? যোগ্যতা জানুন

Published on:

Published on:

PM Viksit Bharat Rozgar Yojana eligibility criteria explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের যুব সম্প্রদায়কে চাকরিতে উৎসাহ দিতে পিএম বিকশিত ভারত রোজগার যোজনা (PM Viksit Bharat Rozgar Yojana) এনেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এই প্রকল্পের মাধ্যমে কোনও তরুণ-তরুণী সংগঠিত ক্ষেত্রে প্রথমবার চাকরি শুরুর পর ১৫ হাজার টাকা অবধি পেতে পারেন। তবে এর জন্য রয়েছে বেশ কিছু শর্ত। পিএম বিকশিত ভারত রোজগার যোজনার যোগ্যতা কী কী জেনে নিন।

পিএম বিকশিত ভারত রোজগার যোজনার শর্ত | (PM Viksit Bharat Rozgar Yojana)

পিএম বিকশিত ভারত রোজগার যোজনার সুবিধা পেতে হলে প্রথমবার ইপিএফও বা দেশের অন্য কোনও অনুমোদিত ট্রাস্টের অবদানের সদস্য হতে হবে। সংগঠিত ক্ষেত্রে প্রথমবার প্রবেশের পরেই এই টাকা পাওয়া যায়। ইতিমধ্যেই যারা কয়েক বছর চাকরি করে ফেলেছেন, তাঁরা কিন্তু কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুনঃ উপনির্বাচনেও গেরুয়া ঝড়! নন্দীগ্রাম-রেজিনগরে ফুটল পদ্ম, রেকর্ড মার্জিনে জয়ী হাসিরানি রথ

পিএম বিকশিত ভারত রোজগার যোজনার মাধ্যমে প্রথমবার সংগঠিত ক্ষেত্রে চাকরি পাওয়ার পর ১৫ হাজার টাকা দেওয়া হয়। দু’টি কিস্তিতে এই টাকা দেয় সরকার। প্রথম কিস্তির সাড়ে ৭ হাজার টাকা ছয় মাস চাকরি করার পর দেওয়া হয়। এরপর এক বছর চাকরি করলে আরও সাড়ে ৭ হাজার টাকা দেয় সরকার।

বিশেষজ্ঞদের মতে, যুব সম্প্রদায় যাতে কর্মক্ষেত্রে বেশিদিন টিকে থাকতে পারে, সেই কারণে এই ধরণের ইনসেনটিভ চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। ফলে কোনও রকম দুর্নীতির সম্ভাবনা থাকে না।

এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার অন্যতম শর্ত হল, প্রার্থীর সর্বোচ্চ মাসিক আয় ১ লক্ষ টাকা হতে হবে। এর থেকে বেশি হলে পিএম বিকশিত ভারত রোজগার যোজনার সুবিধা পাওয়া যাবে না। পাশাপাশি অন্তত ছয় মাস চাকরি করার পর এই প্রকল্পে আবেদন করা যাবে। প্রার্থী ইউএএন নম্বর সক্রিয় থাকতে হবে।

PM Viksit Bharat Rozgar Yojana

এছাড়া পিএম বিকশিত ভারত রোজগার যোজনার সুবিধা পেতে উমঙ্গ অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন সঠিকভাবে সম্পূর্ণ করা জরুরি। তাহলেই টাকা পাওয়া যায়।

দেশের যুব সম্প্রদায়ের জন্য বিভিন্ন সময়ে নানা ধরণের উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। পিএম বিকশিত ভারত রোজগার যোজনা এমনই একটি উদ্যোগ। এর মাধ্যমে উপকৃত হয়েছেন দেশের বহু তরুণ-তরুণী।