‘বন্ধু’র ভূমিকায় খাকি উর্দি, মাধ্যমিকের দিনে নজর কাড়ল বর্ধমান জেলা পুলিশ

Published on:

Published on:

Police came forward to help Madhyamik 2026 students
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুলিশের মানবিকতা আরও একবার ফুটে উঠলে এবারের মাধ্যমিক(Madhyamik 2026) পরীক্ষার্থীদের সহায়তার চিত্রে। এক ছাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যায়নি। সিভিক ভলেন্টিয়ার-এর তৎপরতায় পরীক্ষা দিতে পারল সেই ছাত্র। ঘটনাটি পূর্ব বর্ধমানের নাদন ঘাটের। এবারে মাধ্যমিক পরীক্ষায় এরকম আরও বেশ কিছু নজির উঠে এসেছে, পুলিশের (Police) মানবিকতার চিত্র যেখানে সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত।

মাধ্যমিক(Madhyamik 2026) পরীক্ষার্থীদের পুলিশের সহায়তা

নাদন ঘাট এর মালতীপুরের প্রণব মাঝির সিট পড়েছিল রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ে। স্কুলে গিয়ে সে দেখে, তার অ্যাডমিট কার্ড নেই। সেখানেই ছিলেন নাদন ঘাট থানার সিভিক ভলেন্টিয়ার আরিফ শেখ। তিনি মোটরবাইক করে প্রণবকে বাড়ি নিয়ে যান। অ্যাডমিট কার্ড নিয়ে তারা পরীক্ষা শুরুর আগে ফিরে আসে সময় মত।

বান্দোয়ানের চাঁদড়া গ্রামে এক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। পরীক্ষা দিতে যেতে পারেনি সে। পুলিশ জানতে পেরে অ্যাম্বুলেন্স-এর ব্যবস্থা করে এবং তাকে নিয়ে যায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আর সেখানেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় পুলিশ।

আরও পড়ুন:নয়া টুইস্ট! বকেয়া DA-র ২৫% নিয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য? নবান্ন সূত্রে বিরাট আপডেট

সালামপুরের আছড়া রায় বলরাম গার্লস হাইস্কুলে পরীক্ষা দিতে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয় ব্লাড ক্যান্সারে আক্রান্ত চিত্তরঞ্জন-এর এক ছাত্রীর। পুলিশের সহায়তায় তাকে পিঠাকিয়ারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অক্সিজেন দিয়ে ধাতস্থ হলে, সেখানে বসেই পরীক্ষা শেষ করে ওই ছাত্রী।

Police came forward to help Madhyamik 2026 students

আরও পড়ুন:টিকিট কেটেও বিপাকে যাত্রীরা! নির্দিষ্ট লাইনে ধারাবাহিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত

এই তিন ঘটনার মাধ্যমে পুলিশ প্রশাসনের মানবিক ভূমিকার সাক্ষী থাকলো এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা। পুলিশের সহায়তায় প্রত্যেকেই ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছেন আর পুলিশের এই সহায়ক ভূমিকা সমাজে অন্যতম এক দৃষ্টান্তও স্থাপন করলো।