বাংলা হান্ট ডেস্কঃ আরও একবার শিরোনামে কলকাতার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। উপযুক্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার পরিবর্তে ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন হাসপাতালে আসা একাধিক রোগী। অভিযোগ উঠছে, রোগীদের অসহায়তার সুযোগ নিয়ে দেদার চলত ভুয়ো অনলাইন ওপিডির টিকিট বুকিং (OPD Ticket Booking)। ডাক্তার দেখানোর টিকিট নিয়ে দালাল চক্র চালানোর অভিযোগে এবার তিন যুবককে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ।
ডাক্তার দেখানোর টিকিটের দালাল চক্রের গ্রেফতার তিন
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে দু’জন হাওড়ার বাসিন্দা। আর একজন এসএসকেএম হাসপাতালে বাইরেই একটি জেরক্স এর দোকান চালান। পুরনো নিয়ম অনুযায়ী আগে এই হাসপাতালের ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য রোগী অথবা তার পরিবারকে হাসপাতালে এসেই টিকিট কাটতে হতো।
তবে এখনকার দিনে সবকিছুই অনলাইন তাই এক্ষেত্রেও অনলাইন টিকিট কাটার ব্যবস্থা চালু করা হয়েছে যার ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর ঝুঁকি ও পোহাতে হয় না রোগীদের। কিন্তু এই নিয়মের সাথে এখনো পর্যন্ত অভ্যস্ত হয়ে পারেননি বেশ কিছু সংখ্যক রোগী এবং তাদের পরিবার। বিশেষ করে আজও বেশ কিছু সংখ্যক বয়স্ক মানুষ রয়েছেন যারা স্মার্টফোন ব্যবহার করতে অভ্যস্ত নন। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওপেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে চলছিল একটি দালাল চক্র। ঘটনাটি, প্রকাশ্যে আসতেই অভিযুক্তরা ধরা পড়েছে পুলিশের হাতে।
আরও পড়ুনঃ ‘TRP বাড়াতে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে!’ মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল
জানা যাচ্ছে, ওপিডির অনলাইন টিকিট বুকিং এর নাম করে দালাল চক্র চালানোর অভিযোগে অভিযুক্তদের মধ্যে আসাদ আলি (২১), মহম্মদ সাদিক-সহ (২৪) যুক্ত রয়েছে বিহিদ অহমদ (৩৯)। মূলত এরা ওপেনের বুয়া টিকিট বানিয়ে অসহায় রোগীদের সাথে প্রতারণা করত।
অভিযুক্ত এই তিন যুবকদের মধ্যে দু’জন হাসপাতালে ভিতরেই হাজির থাকতো। হাসপাতালের মধ্যে থেকেই তারা লক্ষ্য করতো যারা অনলাইনে টিকিট বুক করতে পারছেন না, তাদের ভুল বুঝিয়ে বাইরের একটি জেরক্সের দোকানে নিয়ে আসা হতো, সেই জেরক্সের দোকানেই হাজির থাকতো তাদের আরেক সঙ্গী।
ওই জেরক্সের দোকান থেকেই রোগীদের ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য ভুয়ো টিকিট বানিয়ে দেওয়া হতো। তার জন্য বেশ কিছু পরিমাণ টাকাও নেওয়া হতো রোগীদের থেকে। দিনের পর দিন এইভাবে এই চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ এই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে।













