ভোটের আবহে খাস কলকাতায় টাকার পাহাড়! তল্লাশিতে উদ্ধার ৫৭ লক্ষ

Published on:

Published on:

Police recovered rupees 57 lakh in kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচন ঘনিয়ে আসতেই শহরজুড়ে নজরদারি আরও কড়া করেছে কলকাতা পুলিশ। বিশেষ করে নাকা তল্লাশি জোরদার করা হয়েছে, যাতে অবৈধ টাকা বা সামগ্রী পাচার রুখে দেওয়া যায়। সেই তল্লাশিতেই সোমবার কলকাতা (Kolkata)  শহরের চারটি পৃথক এলাকা থেকে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কলকাতায় (Kolkata) তল্লাশিতে আটক লক্ষাধিক টাকা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবারের নাকা চেকিংয়ে মোট ৫৭ লক্ষ টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। পুলিশি তদন্তে খুঁজে বের করা হচ্ছে, এই টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন দুপুরে দিকে নিয়মমাফিক নজরদারি চলছিল। আর তখনই তল্লাশিতে একটি গাড়ি আটকানো হয়। এই গাড়ি ধরা পড়েছে বড়তলা থানা এলাকার সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন এলাকায়। গাড়িটিতে থাকা দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এক ব্যক্তি নদিয়ার ফজলুর রহমান এবং অপর এক ব্যক্তি হাওড়ার বিবেক ওঝা। তাদের কাছ থেকে ১৬ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ওই দিনেই কলকাতার আরও এক জায়গা থেকে টাকা উদ্ধার করা হয়েছে। বড়বাজার থানার অধীন এমজি রোড এলাকা থেকে বড় অঙ্কের টাকা উদ্ধার করা হয়। ওই এলাকায় গাড়িটি আটক করা হয়েছে সেখান থেকে পাওয়া গেছে, ১৬ লক্ষ ৪০ হাজার টাকা। জানা গেছে ধৃত ওই ব্যক্তি সিঙ্গুরের বাসিন্দা নাম দীনেশ বসু।

শহরে বহু প্রান্তে পুলিশি নজরদারিতে এমন বহু ঘটনা উঠে আসছে।নিউ মার্কেট থানা এলাকায় একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়ির মালিক বসন্তকুমার সোনি লেকটাউনের বাসিন্দা,তার থেকে ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দাবি করেছেন, ওই টাকা বাড়ি থেকে ব্যাঙ্কে জমা দিতে নিয়ে যাচ্ছিলেন। যদিও তাঁর এই বক্তব্যের সত্যতা যাচাই করছে পুলিশ। এছাড়াও, রোহন আগরওয়াল নামে এক ব্যক্তির কাছ থেকে আরও ৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে জোড়াসাঁকো থানা এলাকায়।

Police recovered rupees 57 lakh in kolkata

আরও পড়ুন :‘যুবসাথীতে যাঁরা টাকা পাচ্ছেন তাঁরা..,’ বড় ঘোষণা মমতার

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চের মধ্যে ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে উদ্ধার হয়েছে ১৭.৪৪ কোটি টাকা নগদ, ৩৭.৬৮ কোটি টাকার মদ, ১৬৭.৩৮ কোটি টাকার মাদকদ্রব্য, ২৩ কোটি টাকার মূল্যবান ধাতু । নির্বাচনের আগে প্রশাসনের কড়া নজরদারি চলছে। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও প্রভাবমুক্ত রাখতে আগামী দিনেও এই ধরনের তল্লাশি আরও জোরদার হতে পারে বলেই মনে করা হচ্ছে।