Durga Puja 2026 Live Updates

প্রাথমিক শিক্ষক নিয়োগে OBC প্রার্থীদের জন্য বড় খবর, ৩১ অক্টোবরের মধ্যে করতেই হবে এই কাজ!

Published on:

Published on:

Primary Teacher Recruitment OBC Correction Deadline October 31
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment) যাঁরা ওবিসি-এ বা ওবিসি-বি শ্রেণিতে আবেদন করেছেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ওবিসি সার্টিফিকেট এবং ক্যাটেগরি সংক্রান্ত তথ্য ঠিক করার সুযোগ দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই কাজের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধন না করলে সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না। তাই আবেদনকারীদের সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে।

Primary Teacher Recruitment : ৩১ অক্টোবরের মধ্যে কী করতে হবে OBC প্রার্থীদের?

প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওবিসি ক্যাটেগরি সংশোধন এবং ওবিসি শ্রেণিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইন পোর্টাল ১৪ অক্টোবর থেকে চালু হয়েছে। এই পোর্টাল ৩১ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। যাঁরা আগের নিয়োগ (Primary Teacher Recruitment) বিজ্ঞপ্তি অনুযায়ী ওবিসি-এ বা ওবিসি-বি শ্রেণিতে আবেদন করেছিলেন, তাঁরা এই সময়ের মধ্যে নিজেদের তথ্য সংশোধন করতে পারবেন।

পর্ষদ জানিয়েছে, ৩১ অক্টোবরের পর পোর্টাল বন্ধ হয়ে যাবে। তারপর আর ক্যাটেগরি সংশোধন বা ওবিসি শ্রেণিতে নাম তোলার কোনও আবেদন (Primary Teacher Recruitment) নেওয়া হবে না।

নতুন নির্দেশ অনুযায়ী, ওবিসি তালিকার ৬৬টি নির্দিষ্ট সাব-ক্লাসের প্রার্থীরাই সংরক্ষণের সুবিধা পাবেন। কোনও প্রার্থীর শ্রেণি এই তালিকার মধ্যে না থাকলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধন না করলে, তাঁর আবেদন সাধারণ বা অসংরক্ষিত শ্রেণির বলে ধরা হবে (Primary Teacher Recruitment)।

Primary Teacher Recruitment Update 18 january 2025

আরও পড়ুনঃ বাইক পিছলে দুর্ঘটনা রুখতে তৎপর প্রশাসন, চিংড়িঘাটা উড়ালপুলে মসৃণতা কমিয়ে বসানো হল ফাইবার ব্লক

এছাড়াও, কাউন্সেলিং এবং নথি যাচাইয়ের সময় প্রার্থীদের বৈধ ও আসল ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। তা দেখাতে না পারলে সংরক্ষণের সুবিধা বাতিল হতে পারে। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment) ওবিসি শ্রেণিতে আবেদন করা প্রার্থীদের ৩১ অক্টোবরের মধ্যেই সমস্ত প্রয়োজনীয় কাজ শেষ করার পরামর্শ দিয়েছে পর্ষদ।