বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরীতে। একটি মহিলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয় যে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple),পুরীর একটি শপিং মল এবং এক বিজেডি নেতাকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই ঘুমকে প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
কড়া নজরদারিতে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) চত্বর
এই হুমকির কথা সামনে আসতেই দ্রুত পদক্ষেপ নিল পুরী পুলিশ। জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) চত্বরে এবং আশপাশের এলাকায় মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক নিরাপত্তারক্ষী। বাড়ানো হয় নজরদারি, শুরু হয় কড়া তল্লাশি। মন্দিরের নিরাপত্তা ঘিরে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই হুমকির পোস্ট করা হয়েছিল, সেই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে আরও একজন সন্দেহভাজনকেও জিজ্ঞাসাবাদ চলছে। পোস্টটির পেছনে কী উদ্দেশ্য ছিল এবং এর সঙ্গে অন্য কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, প্রায় ৮০০ বছরের পুরনো পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্তের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। তাই মন্দিরকে ঘিরে কোনও হুমকির খবর সামনে আসতেই প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

আরও পড়ুনঃ চন্দ্রকোনা কাণ্ডে নয়া মোড়, শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাই কোর্ট
এই হুমকির পোস্টে শুধু মন্দির (Puri Jagannath Temple) নয়, পুরীর একটি শপিং কমপ্লেক্স এবং বিজেডির রাজ্যসভার সাংসদয়ের নামও উল্লেখ করা হয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট এলাকাগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুরী জুড়ে বাড়তি সতর্কতা জারি রয়েছে। পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুরী পুলিশ।












