ভিড়ের বাইরে পুরুলিয়ার আসল রূপ! তিলাইটাঁড়ে পাহাড়-ড্যাম আর অপূর্ব সূর্যাস্তের হাতছানি

Published on:

Published on:

Purulia the undiscovered beauty of the sunset at Tilaitand
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতের ছুটিতে সকলে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। এছাড়াও শীতের ছুটিতে বেশিরভাগ মানুষই পাহাড়ে ঘুরতে যান। কিন্তু পাহাড় মানেই যে উত্তরবঙ্গ তা কিন্তু নয়। প্রকৃতির কোলে সবুজে ঘেরা মনোরম পাহাড় যদি আপনি দেখতে চান এবং দুদিনের ছুটি কাটি আসতে চান তাহলে যেতে পারেন পুরুলিয়ায় (Purulia)। পুরুলিয়ার অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রাম তিলাইটাঁড়ে। এখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

পুরুলিয়ার অচেনা সৌন্দর্য, তিলাইটাঁড়ে সূর্যাস্ত (Purulia)

রাঢ়বঙ্গের অন্যতম জেলা পুরুলিয়া (Purulia)। এই জেলার রূপ পরিবর্তন হয় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে। আপনি যদি এই শীতের ছুটিতে দুদিনের জন্য ঘুরে আসতে চান তাহলে যেতে পারেন এইখানে। কারণ এইখানে রয়েছে অন্যতম তালবেড়িয়া ড্যাম। বর্তমানে এই জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র। কমবেশি সারা বছরই এখানে মানুষের ঢল নামে। রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা। এতে রুটি রুজির অন্য রাস্তা খুলে গিয়েছে এই এলাকার বেশ কিছু মানুষের।

 Purulia the undiscovered beauty of the sunset at Tilaitand

আরও পড়ুন: ১৮ বছর পর ইতিহাস! কলকাতায় ১১ ডিগ্ৰির ঘরে পারদ, জানুয়ারির শুরুতেই রেকর্ড ঠান্ডা

শহরের কোলাহল ছেড়ে খানিকটা সময় বার করে প্রাকৃতিক পরিবেশ কাটাতে এখানে আপনি আসতেই পারেন। এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি ইকো রিসোর্ট। পাশাপাশি এখানে দুধ কিছুটা দূরেই রয়েছে, ঝর্ণা। তাছাড়া পায়ে হেঁটে আপনি ঘুরে দেখতে পারেন এই জায়গাটা।

পুরুলিয়ার তিলাইটাঁড়ে ঘুরতে আসলে এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যটা কখনোই মিস করবেন না। পাশাপাশি চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন,মুরুগুমা ড্যাম, বামনি ফলস, মার্বেল লেক, অযোধ্যা হিল টপ।

এখানে যাওয়ার জন্য হাওড়া থেকে রাতের ট্রেনে চেপে ভোরবেলা পুরুলিয়া পৌঁছিয়ে যান। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যান তিলাইটাঁড়ে। এখানে থাকার জন্য সীমিত রিসোর্ট আছে। তবে আগের থেকে বুকিং করে এখানে আসা ভালো (Purulia)।