বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? বড় কথা বলে দিলেন তৃণমূলের এই নেত্রী

Published on:

Published on:

Lakshmi Bhandar
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। বর্তমানে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দল। তৃণমূল থেকে বিজেপি প্রচারে রীতিমতো ঝড় তুলছেন নেতারা। শাসকদলের নেতারা প্রচারের লাইমলাইটে রাখছেন রাজ্য সরকারি একাধিক প্রকল্পকে। মমতা থেকে অভিষেক, সকলের মুখেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), যুবসাথী থেকে স্বাস্থ্যসাথী। এবার পাণ্ডবেশ্বর এর কেন্দ্রাতে পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হয়ে প্রচারে এসে তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী বললেন রচনা? Rachana Banerjee on Lakshmir Bhandar

এদিন প্রচারে এসে রচনা বলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে পুরোপুরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। হুগলির সাংসদ বলেন, ”দিদি জেতার পর সব মহিলাদের অ্য়াকাউন্টে পৌঁছল ৫০০ টাকা। পরে সেটি হল হাজার টাকা করে। আর আজ পাঁচ বছরের মধ্যে প্রত্যেক মহিলা পাচ্ছেন দেড় হাজার টাকা করে। আর তপসীলী মহিলাদের অ্য়াকাউন্টে পৌঁছে যাচ্ছে ১৭০০ টাকা করে। দিদি যে কথা দেন, সেই কথা রাখেন।”

রচনা বলেন, “দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় প্রত্যেক সভায় বলেছেন যে যতদিন তৃণমূল সরকার থাকবে, ততদিন পর্যন্ত সব প্রকল্পের সুবিধে পাবেন সবাই। যদি তৃণমূল সরকার না থাকে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন না।” যদিও বিজেপি নেতারা হরদম প্রতিশ্রুতি দিয়ে থাকেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় আরও বেশি টাকা দেওয়া হবে।

প্রসঙ্গত, রাজ্য সরকারি প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। ভোটমুখী রাজ্যে এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে রাজ্য সরকার। একধাক্কায় ৫০০ টাকা বেড়েছে ভাতা। এত দিন লক্ষ্মীর ভাণ্ডারে যে ১০০০ বা ১২০০ টাকা দেওয়া হত, তা বাড়িয়ে ১৫০০ থেকে ১৭০০ করা হয়েছে।

Rachana Banerjee

আরও পড়ুন: নজরে ১২ এপ্রিল, ভোটের মুখে বকেয়া DA নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছেন সরকারি কর্মীরা

বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১৭০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১৫০০ টাকা করে পাচ্ছেন। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার।