বাংলায় এসে ‘বাঙালি অস্মিতা’ ইস্যুতে তৃণমূলকে তোপ রেলমন্ত্রীর, কাটমানি নিয়েও তুললেন অভিযোগ

Published on:

Published on:

Railway Minister Ashwini Vaishnaw targets TMC in Hooghly rally
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভিনরাজ্যে বাংলায় কথা বলার জন্য হামলার অভিযোগ তুলে বিজেপিকে প্রায়ই আক্রমণ করে তৃণমূল। বাঙালি অস্মিতা নিয়েও রাজ্য রাজনীতিতে বারবার কথা ওঠে। সেই ইস্যুকেই এবার সামনে এনে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। শনিবার হুগলিতে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে তিনি বলেন, বাঙালি অস্মিতা বাঁচাতে হলে তৃণমূল সরকারকে হারানো দরকার। একইসঙ্গে কাটমানি নিয়েও রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

হুগলির পরিবর্তন যাত্রা থেকে বার্তা রেলমন্ত্রীর (Ashwini Vaishnaw)

রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। সেই কর্মসূচিতে একে একে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। শনিবার হুগলির পরিবর্তন যাত্রায় অংশ নেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। প্রথম দিনের কর্মসূচিতে চাঁপদানির ব্রেথওয়েট রেলমাঠে একটি জনসভা হয়। সেখান থেকেই তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। অশ্বিনী বৈষ্ণব বলেন, তৃণমূল সরকার বাঙালি অস্মিতাকে শেষ করে দিচ্ছে। তাঁর কথায়, এই সরকারের বাঙালি অস্মিতার উপর কোনও বিশ্বাস নেই। তারা শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করছে।

লক্ষ্মীর ভান্ডার নিয়েও কাটমানির অভিযোগ

তৃণমূল সরকার প্রায়ই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা তুলে ধরে। কিন্তু সেই প্রকল্প নিয়েও এদিন অভিযোগ করেন রেলমন্ত্রী (Ashwini Vaishnaw)। তাঁর দাবি, লক্ষ্মীর ভান্ডার থেকেও কাটমানি নেওয়া হচ্ছে। সভা থেকে তিনি বলেন, “তৃণমূল লক্ষ্মীর ভান্ডার থেকেও কাটমানি নেয়। তাহলে এই কাটমানির সরকার, সিন্ডিকেটের সরকার কি আর চলতে দেওয়া দরকার?” তাঁর এই প্রশ্নের উত্তরে সভায় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা জোরে ‘না’ বলে সাড়া দেন।

এছাড়া সভায় বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী (Ashwini Vaishnaw) আরও অভিযোগ করে বলেন, তৃণমূল বাংলার মানুষকে গরিব রেখেই রাজনীতি করতে চায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রীর সময়ে এই রাজ্যে আরজি কর, কামদুনি, কসবা ও হাঁসখালির মতো ঘটনা ঘটেছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, বাংলাকে বাঁচাতে, বাঙালি অস্মিতাকে রক্ষা করতে এবং যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবার তৃণমূল সরকারকে সরাতে হবে। তার বদলে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আনার আহ্বানও জানান তিনি।

Indian Railways says number of train accidents has decreased.

আরও পড়ুনঃ ‘সব জানি, কিন্তু বলব না’, রাজ্যপাল বদলের কারণ নিয়ে ধরনা মঞ্চ থেকে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এদিন হুগলির জন্য কিছু উন্নয়নমূলক ঘোষণাও করেন রেলমন্ত্রী (Ashwini Vaishnaw)। তিনি জানান, শ্রীরামপুর স্টেশনের উন্নয়ন করা হবে। পাশাপাশি আরও দু’টি রেলগেটের উপর নতুন ব্রিজ তৈরি করার পরিকল্পনাও রয়েছে।