ফের ডিজিপি পদে বসছেন রাজীব কুমার? নিয়োগের পথে বাধা কেন

Published on:

Published on:

Rajeev Kumar DGP Appointment Row Deepens
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৩ থেকে রাজ্যের ডিজিপি পদ সামলেছেন রাজিব কুমার (Rajeev Kumar)। কিন্তু তাঁর মেয়াদ শেষের পথে। এই অবস্থায় রাজ্যে নতুন পূর্ণকালীন ডিজিপি নিয়োগ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল। কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল বা CAT-এর একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। ফলে নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগ আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

CAT-এর নির্দেশেই শুরু জটিলতা

চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল নির্দেশ দেয়, বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের (Rajeev Kumar) অবসর গ্রহণের দিন অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যে নতুন ডিজিপি নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই নির্দেশের পর ২১ জানুয়ারি CAT রাজ্য সরকারকে (State Government) স্পষ্ট জানায়, ২৩ জানুয়ারির মধ্যেই UPSC-তে প্রস্তাব পাঠাতে হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ সম্পূর্ণ করা যায়।

UPSC-তে আট আইপিএস অফিসারের তালিকা পাঠাল রাজ্য

CAT-এর নির্দেশ মেনে রাজ্য সরকার গত সপ্তাহে আটজন আইপিএস আধিকারিকের একটি তালিকা UPSC-তে পাঠায়। ওই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের (Rajeev Kumar) নামও রয়েছে। একইসঙ্গে রাজ্য সরকার রাজীব কুমারের ক্ষেত্রে পরিষেবা মেয়াদ বাড়ানোর আবেদনও জানিয়েছে, যাতে তাকেই পূর্ণকালীন ডিজিপির দায়িত্ব দেওয়া যায়।

রাজ্যে এখনও স্থায়ী ডিজিপি নেই

বর্তমানে রাজ্য পুলিশের কোনও পূর্ণকালীন ডিজিপি নেই। রাজীব কুমার (Rajeev Kumar) ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবেই দায়িত্ব সামলাচ্ছেন। নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার যোগ্য আইপিএস অফিসারদের একটি প্যানেল UPSC-তে পাঠায়। সেই তালিকা খতিয়ে দেখে চূড়ান্তভাবে ডিজিপি নিয়োগের (DGP Appointment) অনুমোদন দেয় কমিশন।

তালিকা ফেরত পাঠানোয় শুরু বিতর্ক

ডিজিপি নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়, যখন UPSC রাজ্য সরকারের (State Government) পাঠানো আইপিএস অফিসারদের তালিকা ফেরত পাঠায়। UPSC-র অল ইন্ডিয়া সার্ভিসের ডিরেক্টর নন্দ কিশোর কুমার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকেও পরামর্শ দেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি নেওয়ার জন্য।

২০১৮ সালের সুপ্রিম কোর্ট নির্দেশই মূল কারণ

এই জটিলতার সূত্রপাত হয় রাজীব কুমারের (Rajeev Kumar) পূর্বসূরি মনোজ মালব্যর অবসরের পর। মনোজ মালব্য ডিসেম্বর ২০২৩-এ ডিজিপি পদ থেকে অবসর নেন। সুপ্রিম কোর্টের ২০১৮ সালের নির্দেশিকা অনুযায়ী, কোনও রাজ্যে ডিজিপির অবসরের অন্তত তিন মাস আগে উত্তরসূরি হিসেবে তিনজন আইপিএস আধিকারিকের প্যানেল UPSC-তে পাঠানো বাধ্যতামূলক।

নিয়ম না মেনেই ভারপ্রাপ্ত ডিজিপি নিয়োগ (Rajeev Kumar)

কিন্তু সেই নির্দেশিকা মেনে রাজ্য সরকার (State Government) ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্যানেল পাঠায়নি। সেই নিয়ম অনুসরণ না করেই রাজীব কুমারকে (Rajeev Kumar) ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে নিয়োগ করা হয়। UPSC জানিয়েছে, নিয়ম অনুযায়ী সেই সময়েই প্যানেল পাঠানো উচিত ছিল। সেই প্রক্রিয়া অনুসরণ না করায় সাম্প্রতিক সময়ে পাঠানো তালিকা গ্রহণ করতে অস্বীকার করেছে কমিশন।

Rajeev Kumar DGP Appointment Row Deepens

আরও পড়ুনঃ ‘এবার আর হিসেব ভুল নয়…’, ২০২৬ ভোটে কত ব্যবধানে জিতবে তৃণমূল? জানালেন রচনা

এই পরিস্থিতিতে CAT-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে UPSC। এর ফলে রাজ্যে নতুন পূর্ণকালীন ডিজিপি নিয়োগ (Rajeev Kumar) নিয়ে প্রশাসনিক ও আইনি জটিলতা আরও বেড়েছে।