রেশনে ফের বড় বদল! এবার টোকেন দেখালে মিলবে বিনামূল্যে চাল-গম, নয়া নিয়ম জানুন

Published on:

Published on:

Ration Card holder Ration rules to change soon
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেশনে কারচুপি রুখতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। সেই কারণে সাম্প্রতিক অতীতে রেশনের (Ration Card) নিয়মে বেশ কিছু বদল আনা হয়েছে। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই রেশন বণ্টনের নিয়মে আরও একটি পরিবর্তন আসতে চলেছে। রাজ্যের একাধিক শহরে চালু হতে চলেছে ডিজিটাল কারেন্সি মোড (Digital Currency Mode)। এরপর থেকে রেশন দোকানে টোকেন দেখিয়ে বিনামূল্যে চাল-গম নিতে হবে।

রেশনে আসছে নতুন নিয়ম | (Ration Card)

অগাস্টের শুরুতেই কেন্দ্রীয় খাদ্য দফতরের মুখ্যসচিব রাজ্যে এসেছিলেন। শীঘ্রই বাংলায় স্মার্ট রেশন কার্ড চালু হতে চলেছে। তবে তার আগে বেশ কিছু শহরে চালু হচ্ছে ডিজিটাল কারেন্সি মোড। এরপর থেকে এই পদ্ধতিতেই রেশন পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ISF ছেড়ে ফের তৃণমূল! এবার ঋত-শিবিরে আরাবুল, আজ বিধানসভায় যা হল…

কেন্দ্রের নির্দেশ অনুসারে, রাজ্যের শহর প্রধান দুই জেলায় ডিজিটাল কারেন্সির মাধ্যমে রেশন বণ্টনের পাইলট প্রোজেক্ট শুরু হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার গ্রাহকদের অত্যাধুনিক এই পদ্ধতিতে রেশন সামগ্রী দেওয়া হবে।

জানা গিয়েছে, ডিজিটাল কারেন্সি মোড চালু হলে ই-পস যন্ত্রের মাধ্যমে আর রেশন দেওয়া হবে না। এই পদ্ধতিতে গ্রাহকের মোবাইলে একটি টোকেন আসবে। সেটি রেশন দোকানে দেখালে তা স্ক্যান করা হবে। এরপর সংশ্লিষ্ট গ্রাহক বিনামূল্যে চাল-গম পাবেন।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ই-পস মেশিনের ব্যবহার বন্ধ হলে বছরে সরকারের ৫৭৯ কোটি টাকা বাঁচবে। পাশাপাশি ডিজিটাল কারেন্সি মোডে রেশন পেতে হলে কী করতে হবে সেই বিষয়েও ধারণা পাওয়া গিয়েছে।

Ration Card

জানা গিয়েছে, এর জন্য গ্রাহককে প্রথমে আধার কার্ডের নম্বর ও আধার সংযুক্ত মোবাইল নম্বর আধার কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। সেখান থেকে অনুমোদন এলে এই প্রক্রিয়ায় নথিভুক্ত হওয়া যাবে। তবে এই প্রক্রিয়ার জন্য অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। কারণ সেখানেই টোকেন আসবে।

রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে তুলতে কোনও খামতি রাখতে চাইছে না কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। সেই লক্ষ্যে সাম্প্রতিক অতীতে রেশনের বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে। এবার সেই তালিকায় আরও একটি সংযোজন হল।