বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি অল্প কিছুক্ষণের মধ্যে সুস্বাদু কোন খাবার বানিয়ে খেতে চান তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এর জন্য আপনার সামান্য কিছু উপকরণ লাগবে। সেই সকল উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন পোস্ত দিয়ে রুই মাছ (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত দিয়ে রুই (Recipe)
একঘেয়ে মাছের পদ খেয়ে মুখে অরুচি ধরে গেছে।এবার স্বাদ বদলের জন্য অল্প সময়ে ট্রাই করতে পারেন পোস্ত দিয়ে রুই এর এই ঝটপট রেসিপিটা। । এটি আমিষের দিনে বানানোর জন্য একটি সুস্বাদু ও সহজ রেসিপি (Recipe)।

আরও পড়ুন: দেবীপক্ষের পর ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
উপকরণ:
রুই মাছ, পোস্ত, সর্ষে, টমেটো, সাদা তিল, কাঁচা লঙ্কা, কালোজিরে, তেজপাতা, হলুদ, নুন, সর্ষের তেল।
প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর তার মধ্যে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিন। তারপর ওই তেলের মধ্যে সরষে, পোস্ত, তিল একসঙ্গে বেটে রাখা মিশ্রণটি দিয়ে দিন। তারপর কড়াইয়ের ওই মিশ্রণের মধ্যে কালো জিরে, তেজপাতা ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিন। তারপর বেটে রাখা সমস্ত মশলা ও গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিন। তারপর ফুটে উঠলে উপর থেকে হালকা সরষের তেল ছড়িয়ে দিতে পারেন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।














