বাংলা হান্ট ডেস্ক: চিকেন খেতে অনেকেই ভালোবাসেন। তবে এক ধরনের চিকেনের পথ খেতে খেতে মুখে কি আপনারও বিস্বাদ ধরে গিয়েছে। চাইছেন নতুনত্ব কোন পদ খেতে। যদি চান তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। কারণ সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু আখরোট চিকেন। কিভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আখরোট চিকেন (Recipe)
পুজোর সময় বাইরে নানান রকমের পদ খাওয়ার পর এবার চাইছেন বাড়িতে নতুনত্ব কোন পদ রান্না করতে। তাই আজকের প্রতিবেদনে রইলো চিকেনের এমন একটি রেসিপি যা আপনি সামান্য সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন আখরোট চিকেন। রইল তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: আদ্রা ডিভিশনে আজ থেকে রবিবার পর্যন্ত রোলিং ব্লক, যাত্রীদের জন্য রেলের বিজ্ঞপ্তি
উপকরণ:
সবার প্রথমে মাঝারি পিস করা মুরগির মাংস লাগবে ৫০০ গ্রাম
আখরোট লাগবে আধ কাপ
২টি বড় পেঁয়াজের কুচি এবং ২টি টমেটোর বাটা নিন
আদা-রসুন বাটা লাগবে ২ টেবিল চামচ
টক দই নিন ৩ টেবিল চামচ
২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম লাগবে
গুঁড়ো মশালা হিসেবে ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো লাগবে
এছাড়া পরিমাণমতো তেল বা ঘি প্রয়োজন
স্বাদমতো নুন ও সামান্য গরম মশলা গুঁড়ো নিয়ে নিন
প্রণালী: প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটি কড়াইতে আখরোট গুলোকে এক থেকে দুই মিনিট হালকাভাবে ভেজে নিন। তারপর সেটি ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিন। এরপর ধুয়ে রাখা মানুষের মধ্যে টক দই, আদা রসুন বাটা, গোলমরিচ গুড়ো ও সামান্য নুন মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল ওর মধ্যে দিয়ে দিন আদা রসুন বাটা ও টমেটো বাটা। এবার সবকিছু ভালোভাবে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে তার থেকে তেল ছাড়তে শুরু করলে তারমধ্যে দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলাগুলো। এরপর ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিন। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন (Recipe)।












