মুরগির মাংসে আনুন অন্যরকম স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন সাদা ভুনা

Published on:

Published on:

Recipe here is an easy dish for delicious White Bhuna
Follow

বাংলা হান্ট ডেস্ক: চিলি চিকেন, চিকেন দো পেঁয়াজা তো অনেক সময় রান্না করেন। কিন্তু এই একঘেয়ে রান্না খেয়ে আপনার যদি মুখে চর পড়ে তাহলে স্বাদ বদল করতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। দেখে নিন প্রণালী (Recipe)।

একঘেয়ে চিকেন কারি নয়, রইল সুস্বাদু সাদা ভুনার সহজ রেসিপি (Recipe)

বাড়িতে মুরগির মাংস মাঝেমধ্যেই হয় সপ্তাহে। কিন্তু এক ধরনের পদ খেতে কার ভালো লাগে বলুন। আপনি যদি এবার স্বাদ বদল করতে চান তাহলে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন চিকেনের এই রেসিপিটি। যার রান্না করতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe here is an easy dish for delicious White Bhuna

আরও পড়ুন: পড়ুয়াদের মিড-ডে মিলের মাংস ‘চুরি’ করে স্যারের অ্যানিভার্সারির ভোজ? অভিযোগে তোলপাড় নদিয়ার স্কুলে

উপকরণ:

মুরগির মাংস: ১ কেজি

আদা বাটা: ১ চা চামচ

রসুন বাটা: ২ টেবিল চামচ

পেঁয়াজ: ৫-৬টি

কাঁচালঙ্কা: ৪-৫টি

দুধ: ১ লিটার

ধনে গুঁড়ো: আধ চা চামচ

জিরে গুঁড়ো: আধ চা চামচ

নুন: পরিমাণমতো

ছোট এলাচ: ২-৩টি

লবঙ্গ: ৪-৫টি

তেজপাতা: ১টি

শাহ মরিচ: আধ চা চামচ

দারচিনি: ১ ইঞ্চি

সাদা তেল: আধ কাপ

প্রণালী: প্রথমে মুরগির মাংস ধুয়ে ভালো জল ঝরিয়ে রাখুন। এরপর পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। এবার একটি পাত্রে মাংসের সঙ্গে সব রকম গুঁড়ো মশলা, বাটা মশলা, নুন দিয়ে ভালো ভাবে ম্যারিনেট করে রাখুন। তারপর আধ-এক ঘণ্টা পর কড়াইতে তেল দিন। তেল গরম হলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন। এবার মিনিট পাঁচেক ধরে সমস্তটা ভালো ভাবে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে সামান্য দুধ দিতে পারেন। তবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা খুলে নাড়াচাড়া করে যেতে হবে। এবার নামানোর আগে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই কাজ শেষ। তারপর পোলাও কিংবা নানের সঙ্গে মুরগির সাদা ভুনা পরিবেশন করুন (Recipe)।