চিকেন দোপেঁয়াজা অথবা কষা নয়! সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি রেড চিকেন

Published on:

Published on:

Recipe Hyderabadi red chicken in a short time using leftover chicken from the fridgeRecipe Hyderabadi red chicken in a short time using leftover chicken from the fridge
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যদি চিকেন ফ্রিজে থাকে। তাহলে তা দিয়ে কি রান্না করবেন তা নিয়ে চিন্তার শেষ থাকেনা। কারণ এক রকমের রান্না খেতে কারোরই ভালো লাগবে না। তবে আজকের প্রতিবেদনে রইল আপনি সামান্য কিছু মশলা দিয়ে অল্প সময়ের মধ্যে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন হায়দ্রাবাদি রেড চিকেন। যা বানাতে খুব অল্প সময় লাগে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

ফ্রিজে পড়ে থাকা মুরগির মাংস দিয়ে অল্প সময় বানিয়ে ফেলুন হায়দ্রাবাদি রেড চিকেন (Recipe)

হঠাৎ করে যদি নতুনত্ব চিকেনের কোন আইটেম খেতে ইচ্ছে করে তাহলে আমরা সকলেই রেস্তোরাঁ গিয়ে খেতেই পছন্দ করি। কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্তোরায় না গিয়েও কিভাবে আপনি বাড়িতেই হেলদে ভাবে চিকেনের এই রেসিপিটি বানাতে পারবেন। যা মূলত হায়দ্রাবাদের বিখ্যাত একটি পদ। দেখে নিন হায়দ্রাবাদি রেট চিকেন কারি বানানোর প্রণালী (Recipe)।

Recipe Hyderabadi red chicken in a short time using leftover chicken from the fridge

আরও পড়ুন: উত্তরবঙ্গ ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে ঘুরে আসুন পেডংয়ের কাছে স্বল্প পরিচিত এই গ্রাম থেকে

উপকরণ:

৫০০ গ্রাম হাড়সহ মুরগির মাংস

১০-১৫টি কাজুবাদাম

১০টি কাঠবাদাম

৩ টেবিল চামচ ডেসিকেটেড নারকেল

১/২ কাপ ঘন টক দই

দেড় টেবিল চামচ আদা-রসুন বাটা

২-৩টি চেরা কাঁচালঙ্কা

১ কাপ ভাজা পেঁয়াজ

১ কাপ পুদিনা পাতা

১ কাপ ধনেপাতা

১ টেবিল চামচ গ্রিন চিলি সস

১ টেবিল চামচ রেড চিলি সস

২ চা চামচ ডার্ক সয়া সস

১/৪ চা চামচ হলুদ গুঁড়ো

২-৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

১ টেবিল চামচ ধনে গুঁড়ো

১ চা চামচ গরম মশলা

স্বাদমতো নুন ও গোলমরিচ

১ টেবিল চামচ লেবুর রস

২ চা চামচ ঘি

১ টেবিল চামচ সাদাতেল

সামান্য কারি পাতা

২ চা চামচ ফ্রেশ ক্রিম

প্রণালী: প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাজু, কাঠবাদাম, ডেসিকেটেড নারকেল এবং সামান্য জল দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এবার একটি বাটিতে মাংসের সঙ্গে ওই পেস্ট ভালো করে মেখে রেখে দিন। এবার একটি কড়াইতে তেল গরম হলে তাতে কারি পাতা দিয়ে ফোড়ন দিন। তারপর ম্যারিনেট করা মুরগি সহ পুরো মিশ্রণটি প্যানে ঢেলে দিন। ঢেকে দিয়ে কম থেকে মাঝারি আঁচে ৪০-৪৫ মিনিট রান্না করুন। তারপর ভালো করে কষানো হলেই দেখবেন তেল আলাদা হয়ে এসেছে। গ্রেভির রং গাঢ় লাল এবং মাংস নরম হয়ে প্রায় হাড় থেকে আলাদা হয়ে আসছে। তখন ফ্রেশ ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে দিন। এরপর গরম গরম রুটি অথবা ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।