উত্তরবঙ্গ ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে ঘুরে আসুন পেডংয়ের কাছে স্বল্প পরিচিত এই গ্রাম থেকে

Published on:

Published on:

Travel this village near Pedang is now a new destination for travel enthusiasts
Follow

বাংলা হান্ট ডেস্ক: কালিম্পং জেলার পেডং এর কাছে লুকিয়ে রয়েছে এমন একটি স্বল্প পরিচিত গ্রাম। যেখানে আপনি গরমের ছুটিতে অনায়াসে ঘুরে (Travel) আসতে পারেন। পাশাপাশি এখানে গেলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তাছাড়া শহরের কোলাহল ছেড়ে যদি পাহাড়ি পরিবেশ ও পাহাড়ি গ্রাম্য জীবন উপভোগ করতে যান তাহলে এই জায়গাটা হতে পারে আপনার জন্য একেবারেই উপযুক্ত।

পেডংয়ের কাছের এই গ্রাম এখন ভ্রমণপ্রেমীদের নতুন ডেস্টিনেশন (Travel)

সামনেই আছে গরমকাল। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর গরমের ছুটিতে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের অজানা এক গ্রামে। যেখানে গেলে আপনি শহরের কোলাহল থেকে বহু দূরে থাকবে। এই গ্রামটির নাম হল ফুরুন গাঁও (Travel)।

Travel this village near Pedang is now a new destination for travel enthusiasts

আরও পড়ুন: স্নাতক হলেই চাকরির সুযোগ এই ব্যাঙ্কে! জারি বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

এখানে আসলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে দেখতে পাবেন এখানকার গ্রাম্য জীবন। তাছাড়া এখানে আসার জন্য আপনাকে প্রথমে নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে কালিংপং পৌঁছতে হবে। অথবা আকাশ পথে গেলে আপনাকে যেতে হবে বাগডোগরা হয়ে।

কালিম্পং থেকে ঋষি রোড ধরে প্রায় ১৫ কিলোমিটার গেলেই পৌঁছিয়ে যাবেন আলগারাহ। যেতে সময় লাগবে প্রায় ৪০ মিনিট। সেখান থেকে পেডং ঋষি রোড ধরে এগোলে পৌঁছিয়ে যাবেন ফুরুন গাঁও।

এই জায়গাটা যেহেতু এখনো সেই ভাবে পরিচিতি লাভ করেনি। তাই এখানে পর্যটকদের ভিড় তেমন একটা দেখতে পাওয়া যায় না। তার ওপর যারা প্রাকৃতিক পরিবেশ ও নির্জনতা পছন্দ করেন। তাদের জন্য এই জায়গাটি একেবারেই উপযুক্ত। পাশাপাশি এখানে থাকার জন্য আপনি বেশ কয়েকটি হোমস্টে পেয়ে যাবেন। যদি পরিবারকে নিয়ে ঘুরতে আসেন তাহলে আগের থেকে বুকিং করে আসা শ্রেয় হবে (Travel)।