স্নাতক হলেই চাকরির সুযোগ এই ব্যাঙ্কে! জারি বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?

Published on:

Published on:

Recruitment this bank has issued a notification for recruitment of huge vacancies
Follow

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় সুখবর! ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত সংস্থা কানাড়া ব্যাঙ্কের তরফে কয়েক হাজার শুন্যপদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায়, এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।

এই ব্যাঙ্কে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি, কিভাবে আবেদন করবেন জানুন (Recruitment)

ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন বহু মানুষের থাকে। সেই মতো অনেকেই প্রস্তুতি নিতে শুরু করে। আর আপনিও যদি ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ ব্যাঙ্ক অফ বরোদা থেকে শুন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Job Vacancy)।

Recruitment this bank has issued a notification for recruitment of huge vacancies

আরও পড়ুন: এপ্রিল থেকেই বদলাচ্ছে প্যান কার্ডের নিয়ম, জরুরি আপডেটগুলো জানুন এখনই

জানা যায়, কর্মীদের রিটেল বুকিং, প্রোডাক্ট এবং ডিজিটাল রিটেল ব্রোকিং প্ল্যাটফর্ম বিভাগে কাজের সুযোগ মিলবে। পারিশ্রমিক স্থির করা হবে নিযুক্তদের যোগ্যতার ভিত্তিতে।

এছাড়াও সমস্ত পদেই যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। পদের উপর নির্ভর করে প্রয়োজন ন্যূনতম পাঁচ থেকে আট বছরের পেশাগত অভিজ্ঞতা।

জানা যায়, প্রার্থীদের আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে। তবে চাকরি প্রার্থীদের আবেদনের শেষ দিন ৩১ মার্চ। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে (Recruitment)।