ডালের বড়া দিয়ে এমন টক বানিয়েছেন? নামমাত্র উপকরণে তৈরি, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make a delicious tangy fritter curry with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডালের বড়া খেতে আমরা সকলেই ভালবাসি। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব। যা একদিকে যেমন টক খেতে। তেমন এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বড়ার টক (Recipe)

বাঙালি ঘরে যেমন প্রায়শই চাটনি তৈরি করা আগে হত। তবে এখন সময়ের অভাবে এই চাটনি করার বৈচিত্র যেন দিনকে দিন কমে আসছে। তবে এই বাঙালির বাড়িতে আগেকার দিনের ডালের বড়ার টক বানানো হতো অনেক সময়। আর এই পথ একদিকে যেমন ছোটরা ও চেটেপুটে খেতো, তেমনই বড়রাও এই খাবারটি খেতে ভালোবাসতো। তাই আজকের প্রতিবেদনে রইল সেই রেসিপি (Recipe)।

Recipe make a delicious tangy fritter curry with just a few ingredients

আরও পড়ুন: ফের পকেটে চাপ মধ্যবিত্তের! এক ধাক্কায় বাড়ল সোনার দাম, জানুন আজকের রেট

উপকরণ:

৫০ গ্রাম ছোলার ডাল

৫০ গ্রাম মটর ডাল

১০০ গ্রাম গুড়

১ কাপ তেঁতুলগোলা জল

২টি শুকনোলঙ্কা

১০০ গ্রাম সর্ষের তেল

আধ চা-চামচ হলুদগুঁড়ো

২ চা-চামচ গুড় বা চিনি

প্রণালী: প্রথমে মটর ডাল এবং ছোলার ডাল আধঘণ্টা ভিজিয়ে রেখে তা ভাল করে বেটে নিন। তার পর বড়ার আকার করে তেল গরম করে ডালের বড়াগুলি ভেজে তুলে রেখে দিন একটি পাত্রে। এর পর সেই কড়াইতেই সর্ষের তেল দিয়ে শুকনোলঙ্কা ফোড়ন দিন। তাতে একে একে তেঁতুলগোলা জল এবং হলুদগুঁড়ো ঢেলে দিতে হবে। প্রয়োজনে পরে আরও একটু জল দেওয়া যেতে পারে। তার পর তাতে গুড় বা চিনি মিশিয়ে দিন পরিমাণমতো। ফুটতে শুরু করার ঠিক আগে ডালের বড়াগুলি মিশিয়ে দিন। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।