স্বাদ ও স্বাস্থ্যের নিখুঁত মেলবন্ধন, সজনে ফুল দিয়ে বানিয়ে ফেলুন মা-ঠাকুমাদের হাতের বাটিচচ্চড়ি

Published on:

Published on:

Recipe make a sajne flower bowl with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন কি রান্না করবেন তা নিয়ে চিন্তা থাকে মা কাকিমা দের। সারাক্ষণ রান্নাঘরে থাকতেও ভালো লাগে না তাদের। ‌ এবার স্বাদ বদল করতে চাইলে আপনি বানাতেই পারেন সজনে ফুলের বাটি চচ্চড়ি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে তৈরি করুন সজনে ফুলের বাটি চচ্চড়ি (Recipe)

সজনে ফুল এমনি শরীরের পক্ষে ভালো। তাছাড়া এই সময় চিকিৎসকরা সজনে ডাটা খেতেও বলেন। তবে সজনে ডাটা দিয়ে এক ধরনের তরকারি অথবা ডালের মধ্যে সজনে ডাটা দিয়ে খেয়ে আপনার মুখে যদি চর পড়ে, তাহলে বানিয়ে ফেলতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে সজনে ফুলের বাটি চচ্চড়ি।‌ দেখে নিন এর প্রণালী (Recipe)।

Recipe make a  sajne flower bowl with few ingredients

আরও পড়ুন: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন, একাধিক দোকান পুড়ে ছাই

উপকরণ:

৫ কাপ সজনে ফুল

১ টি মাঝারি মাপের বেগুন

২টি ছোট মাপের আলু

১ মুঠো কড়াইশুঁটি

১ চা চামচ নুন

১/২ চা চামচ হলুদ

১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ পোস্ত

১ টেবিল চামচ সাদা সর্ষে

২-৩ টি কাঁচা লঙ্কা

৪-৫ টেবিল চামচ সর্ষের তেল

১ চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো

সামান্য চিনি

প্রণালী: প্রথমে সজনে ফুল ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর বেগুন সামান্য বড় ডুমো করে কাটতে হবে। আলু কাটুন ছোট ছোট টুকরোয়, যাতে সেদ্ধ হয় দ্রুত। পাশাপাশি সর্ষে এবং পোস্ত জলে ভিজিয়ে রাখুন মিনিট ২০। তার পরে একটি লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিন। যে তেল গরম করে কড়াইয়ে সজনে ফুল, আলু, বেগুন, কড়াইশুঁটি দিয়ে তাতে দু’টেবিল চামচ সর্ষে-পোস্তবাটা, নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো এবং ৩ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে হাতে করে মশলার সঙ্গে সব্জি ভাল ভাবে মাখুন। মিনিট কয়েক মাখার পরে দেখবেন ফুল নরম হয়ে এসেছে। তারপর কড়াইয়ে আঁচে বসিয়ে তাতে খুব সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিন। এরপর আলু সেদ্ধ হয়ে গেলে বুঝবেন রান্না হয়ে গিয়েছে। এ বার সজনে ফুলে সামান্য চিনি, দু’টি কাঁচালঙ্কা চেরা, এক চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো এবং ১-২ টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে এক বার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আঁচ বন্ধ করে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।