একঘেয়ে বেগুন নয়!ধনেপাতার ফ্লেভারে বানান নতুন রেসিপি, ভাতের সঙ্গে জমবে দারুণ

Published on:

Published on:

Recipe make Coriander Eggplant with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে বেগুন নিয়ে আসলে শুধুমাত্র যে ভর্তা অথবা ভাজা করে খেতে হবে তার কোন মানে নেই। আপনি যদি চান স্বাদ বদল করতে তাহলে বানিয়ে ফেলতে পারে এই রেসিপিটি। যা গরম ভাতের সঙ্গে অসাধারন লাগে। দেখে নিন কিভাবে বানাবেন ধনিয়া বেগুন। প্রণালী রইল (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ধনিয়া বেগুন, রেসিপি রইল (Recipe)

ধনিয়া চিকেন তো বহুবার করে খেয়েছেন। কিন্তু কখনো কি ধনিয়া বেগুন খেয়েছেন। কারণ বেগুনের কথা বললেই সবার আগে মাথায় আসবে বেগুন ভর্তা অথবা ভাজার কথা। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যা একেবারেই আলাদা। তার ওপর খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এটি। প্রণালী দেখে নিন (Recipe)।

Recipe make Coriander Eggplant with just a few ingredients

আরও পড়ুন: সবুজে মোড়া প্রকৃতির ডাকে সাড়া দিন, দু’দিনের ছুটি কাটাতে চলে যান কুমাইয়ে

উপকরণ:

১টি বেগুন

১ কাপ ধনেপাতাকুচি

৮-১০টি রসুনের কোয়া

৩-৪টি কাঁচালঙ্কা

আধ কাপ টম্যাটোকুচি

আধ চা চামচ কালোজিরে

১টি শুকনোলঙ্কা

১ চা চামচ শুকনোলঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

প্রণালী: প্রথমে বেগুন গুলো কেটে নিন। এ বার নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে মিনিট দশেক রেখে দিন। তারপর মিক্সিতে ধনেপাতা, কাঁচালঙ্কা, রসুন আর টম্যাটো ভাল করে বেটে নিন। এ বার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে বেগুনগুলি লাল করে ভেজে তুলে রাখুন। সেই তেলেই কালোজিরে, শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা ধনেপাতার মিশ্রণ আর হলুদ দিয়ে কষিয়ে নিন। সব মশলা কষানো হয়ে গেলে অল্প গরম জল, নুন আর চিনি দিয়ে ঝোল ফুটতে দিন। এ বার কড়াইয়ে বেগুনগুলি সাজিয়ে ঢেকে দিন। মিনিট দুয়েক পর ঢাকা খুলে আলতো হাতে বেগুনগুলি উলটে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।