বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে সকলেই অসুবিধার সম্মুখীন হতে হয়, তাদের কী রান্না করে খাওয়ানোর বিষয়ে। তবে বাড়িতে যদি চিকেন থাকে তাহলে আপনি বাড়িতে বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো আফগানি চিকেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আফগানি চিকেন (Recipe)
আফগানি চিকেন খেতে ইচ্ছে হলেই আপনি রেস্তোরাঁয় গিয়ে খেতে ভালোবাসেন। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে বসে সহজ ভাবে এই রেসিপিটি আপনি বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: ভ্রমণের সঙ্গে সেলফির মজা! প্ল্যাটফর্মের সাজে বড় বদল আনছে ইস্টার্ন রেলওয়ে
উপকরণ:
মুরগির মাংস – ৭৫০ গ্রাম (মাঝারি টুকরো)
টক দই – ১ কাপ
ফ্রেশ ক্রিম – ১/২ কাপ
কাজুবাদাম পেস্ট – ৩ টেবিল চামচ
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা বাটা – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ
লেবুর রস – ১ টেবিল চামচ
সাদা মাখন – ২ টেবিল চামচ
নুন – স্বাদমতো
সামান্য তেল
প্রণালী: প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন। এরপর একটি বড় বাটিতে দই, কাজুবাদাম পেস্ট, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ওই মিশ্রণটি মুরগির টুকরো গুলোতে মাখিয়ে অন্তত ১–২ ঘণ্টা ঢেকে রেখে দিন। এরপর কড়াইয়ে বা প্যানে তেল ও বাটার গরম সম পরিমাণে দিয়ে গরম করে নিন। তারপর ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। এবার ফ্রেশ ক্রিম ও গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে দিন। এরপর ৫–৭ মিনিট কম আঁচে রান্না করে নামিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












