বাংলা হান্ট ডেস্ক: কচুরি খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন। তবে বাড়িতে খুব একটা হিংয়ের কচুরি করা হয় না। এছাড়াও বাড়িতে যখন ফিংয়ের কচুরি করা হয় অনেক সময় বাইরের দোকানের মতন অতটা টেস্ট পাওয়া যায় না। কিন্তু আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতে আপনি বানিয়ে ফেলতে পারবেন খাস্তা হিংয়ের কচুরি একেবারে সহজ পদ্ধতিতে (Recipe)।
সামান্য উপকরণ ও অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন সুস্বাদু হিংয়ের কচুরি (Recipe)
সকালবেলা হোক বা রাত্রেবেলা, বাড়িতে যদি কচুরি রান্না করা হয় তাহলে প্লেটের দুটো বেশি কচুরি অনেকেই খেয়ে থাকেন। আর তার উপর যদি হিং এর গন্ধ থাকে তাহলে তার স্বাদ আলাদাই হয়। এবার বাড়িতে আপনি কিভাবে দোকানের মতন একেবারে খাস্তা এই কচুরি বানাতে পারবেন তার রেসিপি রইল আজকের প্রতিবেদনে (Recipe)।

আরও পড়ুন: একি কাণ্ড! ১৪ কেজির গ্যাস সিলিন্ডারে মিলল ১০ কেজি জল, ইসলামপুরে চাঞ্চল্যকর অভিযোগ
উপকরণ:
ময়দা: ২ কাপ
বিউলির ডাল (খোসা ছাড়া): ১/২ কাপ (৪-৫ ঘণ্টা ভেজানো)
হিং: ১ চা চামচ (ভালো মানের হিং স্বাদে বড় ফারাক গড়ে দেয়)
মৌরি: ১ চা চামচ (আধভাঙা করা)
আদা ও কাঁচালঙ্কা বাটা: ১ টেবিল চামচ
কালো জিরে ও জোয়ান: সামান্য (ময়ানের জন্য)
সাদা তেল: ভাজার জন্য এবং ময়ানের জন্য
নুন ও চিনি: স্বাদমতো
প্রণালী: প্রথমে বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখুন। এরপর পরের দিন ডালের জল ছেঁকে নিয়ে কাঁচালঙ্কার সঙ্গে মিহি করে বেটে নিন। এবার কড়াইতে অল্প তেল দিয়ে তাতে মৌরি হিং ফোড়ন দিন। এরপর আদা বাটা দিয়ে ডাল বাটাটা ঢেলে দিন। পাশাপাশি পরিমান মতো নুন, সামান্য চিনি দিয়ে মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না ডালটা শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে আসছে। এবার পুর তৈরি হয়ে গেলে সেটা তুলে রেখে দিন। এবার ময়দার মধ্যে নুন, চিনি, কালো জিরে, জোয়ান এবং ৩-৪ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিন। তারপর ময়দা মুঠো করলে যদি দলা পাকিয়ে যায় বুঝবেন ময়ান ঠিক হয়েছে। এবার অল্প অল্প ইষদুষ্ণ জল দিয়ে লুচির চেয়ে সামান্য শক্ত করে মেখে রেখে দিন। এরপর ময়দা থেকে লেচি কেটে নিন। লেচির মাঝখানে আঙুলের সাহায্যে গর্ত করে পরিমাণমতো ডালের পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিন। এবার তেল দিয়ে হালকা হাতে কচুরিগুলো বেলে নিন। তবে খেয়াল রাখবেন যেন পুর বেরিয়ে না যায়। তারপর কড়াইতে তেল মাঝারি গরম হলে কচুরি ছেড়ে দিন। ভালো করে ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












