বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে প্রায়শই চিকেন নিয়ে আসা হয়। তবে চিকেন নিয়ে আসলে শুধুমাত্র চিলি চিকেন অথবা চিকেন কষা করে খান আপনি। কিন্তু নতুনত্ব খাবার কিছু ইচ্ছে থাকলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আজ রইল কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন চিকেন মাঞ্চুরিয়ান। তার রেসিপি (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন মাঞ্চুরিয়ান (Recipe)
সাধারণত আমরা চিকেন মাঞ্চুরিয়ান পদটি রেস্তরাঁয় গিয়েই খেয়ে থাকি। দেখে মনে হয়, এই পদটি রান্না করতে বেশ অনেকটা সময় লাগে। রান্নাটা কঠিনও। তবে জানেন কি, চিকেনের এই পদ রান্না করা খুব সহজ। লাগে কম সময়ও। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: পয়েলা বৈশাখের আগে ফের কমল সোনার দাম! জেনে নিন আজকের লেটেস্ট রেট
উপকরণ:
চিকেন: ২৫০ গ্রাম (কিউব, কিমা বা কুচনো)
ডিমের সাদা অংশ: একটা ডিমের অর্ধেকটা
গোলমরিচ গুঁড়ো: ১/৪ চা চামচ
সয়া সস: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ২ চিমটি
কর্ন ফ্লাওয়ার: ২ টেবল চামচ
রাইস ফ্লাওয়ার: দেড় টেবল চামচ
আদা, রসুন বাটা: ১ চা চামচ
নুন: স্বাদ মতো
তেল: পরিমাণ মতো
রসুন কুচি: ১ টেবল চামচ
আদা কুচি: আধ টেবল চামচ
পেঁয়াজ: ১টা মাঝারি
সয়া সস: দেড় চা চামচ
রেড চিলি সস: ২ টেবল চামচ
ভিনিগার: ১ চা চামচ
চিকেন স্টক বা জল: ১ কাপ
কর্ন ফ্লাওয়ার: ২ চা চামচ
জল: ৩ টেবল চামচ
নুন: সামান্য
ক্যাপসিকাম কিউব: ৩/৪ কাপ
স্প্রিং অনিয়ন
পেঁয়াজ কলি (গ্রিন)
প্রণালী: প্রথমে চিকেন গুলো ভালোকরে ধুয়ে নিন। এরপর চিকেনের সঙ্গে সয়া সস, নুন, আদা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ও গোল মরিচ গুঁড়ো মিশিয়ে নিন। তারপর ডিমের সাদা অংশ ময়দার সঙ্গে ভাল করে ফেটিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এবার চিকেন এই মিশ্রণে ডুবিয়ে বলের আকারে গড়ে নিয়ে সোনালি করে ভেজে তুলুন। তারপর কড়াইয়ে তেল গরম । চিকেন ভাজা তেলের মধ্যেই আদা, রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম দিয়ে ২ মিনিট নেড়ে নিন। এ বার সস দিয়ে ফুটতে শুরু করলে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ ও স্টক দিয়ে দিন। ফুটন্ত সসে চিকেনের বল ছেড়ে দিন। কিছুক্ষণ ফুটিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












