ঝাল, মশলা আর নরম মাংসের দারুণ মেলবন্ধন! সহজে তৈরি করুন স্পেশাল হায়দরাবাদি লাল মাস

Published on:

Published on:

Recipe make delicious Hyderabadi Lal Mas in less time
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে পরে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। এবার আপনি যদি চান নতুনত্ব কিছু খাবার খাওয়াতে তাহলে বানাতে পারেন এই রেসিপিটি। যেটা বানাতে একদিকে আপনার যেমন অল্প কিছু উপকরণ লাগবে। পাশাপাশি আপনি সহজে বানিয়ে ফেলতে পারবেন ভারতের অন্যতম সেরা পদ হায়দ্রাবাদ বিশেষ লাল মাস। প্রণালী দেখে নিন (Recipe)

কম সময়ে বানান সুস্বাদু হায়দরাবাদি লাল মাস, রেসিপি রইল (Recipe)

হায়দ্রাবাদের কথা বললে সবার আগে মাথায় আছে বিরিয়ানির কথা। তবে বিরিয়ানি বাদেও আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন হায়দ্রাবাদের স্পেশাল আরেকটি পথ তা হল লাল মাস। কিভাবে বানাবে এই রেসিপিটি তার প্রণালী দেখে নিন (Recipe)।

Recipe make delicious Hyderabadi Lal Mas in less time

আরও পড়ুন: ফ্রিজ খুললেই বিরক্তিকর গন্ধ? ৩টি সহজ উপায়ে একেবারে ফ্রেশ রাখুন খাবার

উপকরণ:

মাটন – ৫০০ গ্রাম

পেঁয়াজ – ২টি (কুচি)

টম্যাটো – ২টি (কুচি)

আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ

দই – ১/২ কাপ

লাল লঙ্কা গুঁড়ো – ২ চা চামচ

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

জিরে গুঁড়ো – ১ চা চামচ

গরম মশলা – ১ চা চামচ

গোটা গরম মশলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ) – পরিমাণ মতো

তেল – ৪ টেবিল চামচ

নুন – স্বাদমতো

কাঁচা লঙ্কা – ২-৩টি

ধনেপাতা – সাজানোর জন্য

প্রণালী: প্রথমে মাটন ভালো করে ধুয়ে নিন। এরপর মাটনের মধ্যে দই, আদা-রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে অন্তত ৩০-৪৫ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিন যতক্ষণ না তা সোনালি হয়ে যায়। এবার এতে টম্যাটো দিয়ে ভালোকরে ভাজুন। তারপর সমস্ত গুড়ো মশলা দিয়ে কষিয়ে পরিমাণমতো জল দিন। তারপর মাংস দিয়ে আর একটু কষিয়ে নিন। এরপর প্রয়োজন মতো গরম জল দিয়ে ঢেকে দিন এবং কম আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন, যাতে মাংস পাত্রে লেগে না যায়। সবশেষে গরম মশলা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।